✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

সরকারি চাকরিজীবীদের চলতি মাসেই মিলছে ৮ দিনের ছুটির সুযোগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০১, | ১৩:৪৯:১৮ |
চলতি আগস্ট মাসে সরকারি চাকরিজীবীদের জন্য দুই দফায় টানা চার দিন করে মোট আট দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে। সরকারি ক্যালেন্ডারের সাধারণ ছুটির সঙ্গে কৌশলী সমন্বয় করে এক দিন করে নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিতে পারলে দীর্ঘ এই অবকাশ যাপন করা সম্ভব হবে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) অফিস খোলা থাকলেও কোনো কর্মী যদি ওই দিন নৈমিত্তিক ছুটি নিতে পারেন, তবে ৫ আগস্টের ছুটির সঙ্গে ৭ ও ৮ আগস্টের (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

একইভাবে মাসের শেষ দিকেও দীর্ঘ ছুটির সুযোগ থাকছে। আগামী ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। যদিও এই ছুটির বিষয়টি চাঁদ দেখার ওপর নির্ভরশীল। এই ছুটির পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) যদি কেউ নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিতে পারেন, তবে পরদিন ২৮ ও ২৯ আগস্টের (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটিসহ আবারও টানা চার দিনের ছুটি পাওয়া যাবে।

উল্লেখ্য, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাধারণ ছুটি থাকে। অনেক বেসরকারি প্রতিষ্ঠানও এই দিনে ছুটি ঘোষণা করে। তবে জরুরি সেবার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ও কর্মীদের ক্ষেত্রে এই ছুটির সুবিধা কার্যকর হবে না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..