✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বন্যায় ভেসে গেল গাড়ি, স্বামীর রক্ষা হলেও স্ত্রী-দুই মেয়ের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০১, | ১৩:২৪:৩২ |
ভারতের মহারাষ্ট্রে বন্যার পানির তীব্র স্রোতে একটি গাড়ি ভেসে গিয়ে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। গাড়িতে থাকা বাবা কোনোভাবে একটি গাছ আঁকড়ে ধরে প্রাণে বাঁচলেও স্ত্রী ও দুই ছোট মেয়েকে রক্ষা করতে পারেননি।

শুক্রবার (৩১ জুলাই) মহারাষ্ট্রের যবতমাল জেলা থেকে ওই তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার পরিবারটি অহল্যানগর জেলার লনি এলাকার উদ্দেশে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

ভারী বৃষ্টির কারণে দারওয়া এলাকার কুপতি নদীর ওপর নির্মিত একটি সেতুর ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। এ সময় গাড়িচালক পানির গভীরতা ও স্রোতের তীব্রতা সঠিকভাবে বুঝতে না পেরে সেতু পার হওয়ার চেষ্টা করলে গাড়িটি মুহূর্তেই বন্যার স্রোতে ভেসে যায়।

গাড়ি ভেসে যাওয়ার সময় পরিবারের কর্তা অবিনাশ খাণ্ডা কোনোভাবে একটি গাছ আঁকড়ে ধরে প্রাণ বাঁচাতে সক্ষম হন। তবে তার চোখের সামনেই স্ত্রী মাধবী এবং তাদের দুই ছোট মেয়ে স্রোতে ভেসে যান।

খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। স্থানীয় প্রশাসন সারারাত তল্লাশি চালানোর পর শুক্রবার স্ত্রী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

সূত্র: এনডিটিভি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..