✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ভোজিনহার জন্য বদলে গেল নিয়ম, জার্সিতে থাকবে 'সেই' নামই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০১, | ১২:৪৯:১৩ |
বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে আলোচনায় আসা কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহার জন্য নিজেদের দীর্ঘদিনের নিয়ম বদলাতে বাধ্য হয়েছে চিলির শীর্ষ ফুটবল লিগ কর্তৃপক্ষ। জার্সিতে পারিবারিক নামের পরিবর্তে তার জনপ্রিয় ডাকনাম ‘ভোজিনহা’ ব্যবহারের বিশেষ অনুমতি দেওয়া হয়েছে তাকে।

চিলির শীর্ষ লিগ পরিচালনাকারী সংস্থা এএনএফপি সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়। এর আগে দেশটির নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের জার্সিতে শুধু পারিবারিক নাম (সারনেম) ব্যবহারের বাধ্যবাধকতা ছিল।

৪০ বছর বয়সী এই গোলরক্ষকের প্রকৃত নাম ‘জসিমার হোসে এভোরা দিয়াস’। তবে ফুটবল বিশ্বে তিনি ‘ভোজিনহা’ নামেই পরিচিত। তাকে চিলিয়ান ফুটবলে আনতে আগ্রহী কয়েকটি শীর্ষ ক্লাবের কর্মকর্তারা লিগ কর্তৃপক্ষের কাছে নিয়ম পরিবর্তনের অনুরোধ জানান।

এদিকে চিলির সবচেয়ে সফল ক্লাব কোলো-কোলোতে ভোজিনহার যোগ দেওয়া নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। এক সপ্তাহ আগে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করলেও নির্ধারিত সময়ে তিনি সান্তিয়াগো পৌঁছাননি। প্রথমে ভিসা জটিলতার কারণে সফর পিছিয়ে যায়। পরে নতুন তারিখ নির্ধারণ করা হলেও শেষ মুহূর্তে তিনি বিমানে ওঠেননি।

তবে কোলো-কোলোর পরিচালক হাইমে পিসারো জানিয়েছেন, চুক্তি বাতিল হয়নি। ভোজিনহার এজেন্ট ব্যক্তিগত কিছু সমস্যার কারণে অতিরিক্ত সময় চেয়েছেন।

অন্যদিকে ক্লাব সভাপতি আনিবাল মোসা জানিয়েছেন, আনুষ্ঠানিক চুক্তিপত্রে এখনও ভোজিনহার স্বাক্ষর বাকি রয়েছে। চিলির গণমাধ্যমের দাবি, জার্সিতে নিজের পছন্দের ডাকনাম ব্যবহারের সুযোগ নিশ্চিত করাও তার অন্যতম শর্ত ছিল।

কোলো-কোলোর প্রধান কোচ ফার্নান্দো ওরতিজ বলেন, ভোজিনহার সঙ্গে তার সরাসরি কথা হয়েছে এবং ক্লাব কর্তৃপক্ষ ইতিবাচক সমাধানের আশায় রয়েছে।

তথ্য সূত্র- ইএসপিএন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..