যুদ্ধের নিষ্ঠুরতা, অপটিক্যাল ফাইবার ক্যাবল দিয়েই বাসা বুনছে পাখিরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-৩১, | ১২:৫৪:২৬ |

যুদ্ধের তাণ্ডবে যখন চারপাশ তছনছ, ঠিক তখনই প্রকৃতির বুকে দেখা গেছে নির্মম আর অদ্ভুত ছবি! ইউক্রেনের বুক চিরে বয়ে যাওয়া রণাঙ্গন এখন ঢেকে গেছে ড্রোন ড্রাইভের ফাইবার-অপটিক তারে। আর সেই মারণাস্ত্রের পরিত্যক্ত তার দিয়েই এবার নীড় বাঁধছে ডানা মেলে ওড়া পাখির দল!

কিয়েভের ওয়ার মিউজিয়ামের টেবিলে রাখা এই দুটো ছোট্ট পাখির বাসা শুধু কতগুলো তারের সমাহার নয়, এটি বদলে যাওয়া এক পৃথিবীর জ্বলন্ত দলিল! ড্রোন হামলা এড়াতে রাশিয়া আর ইউক্রেন সৈন্যদল যেসব অতি সূক্ষ্ম গ্লাস-ফাইবারের তার ব্যবহার করছে, যুদ্ধ শেষে সেগুলো ফেলে রাখা হচ্ছে মাঠে, গাছে, ঘরের চালে। আর সেই কৃত্রিমতার ছোঁয়াতেই বেঁচে থাকার আশ্রয় খুঁজছে বাস্তুহারা পাখিগুলো! 

শুকনো ঘাস আর ধারালো অপটিক্যাল ফাইবারের বুননে তৈরি এই অবিশ্বাস্য বাসাগুলো এখন গবেষকদের কাছেও বিরাট বিস্ময়। ডাচ জীববিজ্ঞানী আউকে-ফ্লোরিয়ান হিমস্ট্রা বহু পাখির বাসা দেখেছেন, কিন্তু যুদ্ধক্ষেত্রের এমন অপটিক্যাল ফাইবারের নীড় তার কাছেও একদম নতুন। কিন্তু কোন পাখিরা এমন ঝুঁকি নিয়ে এই তারের ফাঁদে বাসা বাঁধছে? তা জানতে এখন নীড়ে পড়ে থাকা ডিএনএ অনুসন্ধানে নেমেছেন বিজ্ঞানীরা।

যে তার দিয়ে ধেয়ে আসে মৃত্যুর পরোয়ানা, সেই তারকেই বুকে টেনে নিয়ে জীবন গড়ার কারিগর হচ্ছে অবোধ পাখির দল। এ যেন যুদ্ধের ধ্বংসস্তূপের মাঝেই প্রকৃতির টিকে থাকার এক আর্তচিৎকার, এক পরম ট্র্যাজেডি!

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..