✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

গাজায় অভিভাবক হারানোর তালিকায় ৬০ হাজারের বেশি শিশু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-৩০, | ১৩:৩১:৪৩ |

ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে গাজা উপত্যকায় ৬০ হাজারের বেশি শিশু অন্তত একজন অভিভাবককে হারিয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত মোট ৬০ হাজার ৭৩৭ শিশু তাদের বাবা অথবা মায়ের অন্তত একজনকে হারিয়েছে।

এর মধ্যে ৫২ হাজার ৯৫ জন শিশু বাবাকে, ৫ হাজার ৯২৯ জন মা-কে এবং ২ হাজার ৭১৩ জন শিশু বাবা ও মা-দুজনকেই হারিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধের কারণে গাজায় ২ হাজার ২৭৬টি পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। এসব পরিবারের মোট সদস্যসংখ্যা ছিল ৮ হাজার ৮৫৮ জন। পরিবারগুলোর কোনো সদস্য জীবিত না থাকায় তাদের নাম গাজার নাগরিক নিবন্ধন থেকেও মুছে গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মন্ত্রণালয় আরও দাবি করেছে, গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজাজুড়ে ইসরায়েলি হামলা পুরোপুরি বন্ধ হয়নি। যুদ্ধবিরতি কার্যকরের পরও এসব হামলায় ১ হাজার ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে তারা।

সূত্র : দ্য নিউ আরব।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..