✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

যুক্তরাষ্ট্র-সৌদির বিমান হামলার পর জরুরি সভা ডেকেছে ইরাক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৯, | ১৩:৫৯:৪৭ |

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের আকস্মিক বিমান হামলার পর চরম উত্তেজনা বিরাজ করছে ইরাকে। দেশের এমন সংকটময় নিরাপত্তা পরিস্থিতিতে বুধবার ‘মিনিস্টেরিয়াল কাউন্সিল ফর ন্যাশনাল সিকিউরিটি’-এর জরুরি সভা ডেকেছেন ইরাকের প্রধানমন্ত্রী আলি ফালেহ আল-জাইদি।

মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী এবং সৌদি আরবের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে সম্প্রতি ব্যাপক হামলা চালানো হয়। এসব হামলার জবাব দিতেই বুধবার ভোরে ইরাকে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর যৌথ বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও সৌদি সামরিক বাহিনী। সেন্টকম জানিয়েছে, গত ৭২ ঘণ্টায় আইআরজিসির নির্দেশে অন্তত ৩০টি ড্রোন হামলা চালানো হয়েছে। এরই জবাবে ইরাকের পূর্বাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর একাধিক অস্ত্রের গুদাম ও রসদ কেন্দ্রে বোমাবর্ষণ করেছে তারা।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা প্রদেশে ইরান-সমর্থিত গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) সদর দপ্তরেও এই বিমান হামলা চালানো হয়েছে। এতে পিএমএফের অন্তত দুই সদস্য আহত হয়েছেন।

এর আগে মার্কিন সেন্টকম দাবি করে, মধ্যপ্রাচ্যে তাদের বাহিনীর ওপর ইরানের ছোড়া একাধিক ‘সারপ্রাইজ’ ব্যালিস্টিক মিসাইল সফলভাবে প্রতিহত করা হয়েছে। অন্যদিকে সৌদি আরব জানায়, তাদের তেল অবকাঠামোয় হামলা চালাতে ইরাক থেকে ড্রোন পাঠিয়েছিল ইরানপন্থী মিলিশিয়ারা। তবে তেহরান এসব হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। ইরানের দাবি, যেকোনো হামলার দায় তাদের ওপর চাপানো বড় ভুল।

 হামলার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেছে ইরাকের সরকার। বৈঠক শেষে এ বিষয়ে বিস্তারিত বিবৃতি ও পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..