✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

কাস্পিয়ান সাগরে ইউক্রেনের হামলা ‌‘ইরানের ওপর আক্রমণ’: রাশিয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৮, | ২২:০৪:০৯ |

কাস্পিয়ান সাগরে একটি জাহাজে আক্রমণকে ইরানের ওপরই হামলা হিসেবে বিবেচনা করা উচিত বলে জানিয়েছে ক্রেমলিন। ক্রেমলিনের মতে, এই ঘটনাটি দেখিয়ে দিচ্ছে ইউক্রেন থেকে আসা হুমকি নির্মূল করা কতটা জরুরি।

রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘কিয়েভ কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজ উড়িয়ে দিয়েছে। এটি ইরানের ওপরই একটি আক্রমণ।’

গত শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেনীয় এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, বিস্ফোরণের ফলে তাদের একজন নাবিক নিহত এবং আরও একজন আহত হয়েছেন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, কিয়েভ ইরানের সামরিক কার্গো চালানে ব্যবহৃত জাহাজ গুলোতেই হামলা চালিয়েছে।

পেসকভ ইউক্রেনের বিরুদ্ধে তাদের তথাকথিত ‘সন্ত্রাসবাদী হামলার’ ভৌগোলিক পরিধি বাড়ানোর অভিযোগ তোলেন।

পেসকভ কিয়েভের বিরুদ্ধে জার্মানির ‘নর্ড স্ট্রিম’ পাইপলাইন উড়িয়ে দেওয়ার (ইউক্রেন যা অস্বীকার করে আসছে) এবং সিপিসি পাইপলাইন অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানিয়ে কাজাখস্তানের স্বার্থ ক্ষুণ্ণ করারও অভিযোগ তোলেন।

পেসকভ বলেন, ‘এই হুমকিকে অবশ্যই নিষ্ক্রিয় এবং চূড়ান্তভাবে ধ্বংস করতে হবে।’

সূত্র: আল-জাজিরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..