নতুন ঠিকানায় যাচ্ছেন বারকোলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৮, | ২০:৫৭:৪১ |

নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন ফরাসি উইঙ্গার ব্রাডলি বারকোলা। ইংলিশ ক্লাব লিভারপুলে যোগ দেওয়ার বিষয়ে নীতিগত সম্মতিতে পৌঁছেছেন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) এই তারকা। মঙ্গলবার ফরাসি সংবাদমাধ্যম লেকিপে এ তথ্য জানিয়েছে।

পিএসজির সঙ্গে বারকোলার বর্তমান চুক্তির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত থাকলেও নতুন চুক্তিতে যেতে আগ্রহ দেখাননি তিনি। এরপর লিভারপুলের নতুন কোচ আন্দোনি ইরাওলার সঙ্গে দলবদলের বিষয়ে আলোচনা করেন ২৩ বছর বয়সী এই উইঙ্গার।

তবে এখনো দুই ক্লাবের মধ্যে ট্রান্সফার ফি নিয়ে চূড়ান্ত সমঝোতা হয়নি। বারকোলাকে দলে ভেড়াতে লিভারপুল ও পিএসজির মধ্যে আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে, এই চুক্তির আর্থিক মূল্য ১২০ মিলিয়ন ইউরোর বেশি হতে পারে।

২০২৩ সালে লিঁও থেকে পিএসজিতে যোগ দেওয়ার পর তিন মৌসুমে ক্লাবটির হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বারকোলা। তবে ২০২৫-২৬ মৌসুমে দলের বেশ কিছু বড় ম্যাচে তাকে মূল একাদশের বাইরে থেকে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামতে হয়েছে।

নিয়মিত শুরুর একাদশে খেলার সুযোগ এবং ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নেওয়ার লক্ষ্যেই লিভারপুলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বারকোলা বলে জানা গেছে।

এদিকে, ফরাসি এই উইঙ্গারকে দলে নিতে আগ্রহী লিভারপুলও দ্রুত সমঝোতায় পৌঁছাতে চায়। তবে চুক্তি সম্পন্ন হওয়ার আগে ট্রান্সফার ফি ও ব্যক্তিগত শর্ত নিয়ে আরও আলোচনা বাকি রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..