✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

চীনে যেতে স্বস্তি, ক্যান্টন ফেয়ার উপলক্ষে সহজ হলো ভিসা প্রক্রিয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৮, | ১১:৩০:৪৮ |

বাংলাদেশি ব্যবসায়ী ও দর্শনার্থীদের জন্য ১৪০তম চীন ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার (ক্যান্টন ফেয়ার) উপলক্ষে ভিসা প্রক্রিয়া সহজ করার ঘোষণা দিয়েছে ঢাকায় চীনা দূতাবাস।

মঙ্গলবার (২৮ জুলাই) দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত চীনের গুয়াংজুতে তিন ধাপে অনুষ্ঠিত হবে ১৪০তম ক্যান্টন ফেয়ারের অনসাইট প্রদর্শনী। এতে অংশ নিতে আগ্রহী বাংলাদেশি আবেদনকারীদের জন্য বিশেষ ভিসা সুবিধা চালু করা হয়েছে।

দূতাবাস জানায়, ক্যান্টন ফেয়ার ভিসার জন্য আবেদনকারীদের ১৪০তম ক্যান্টন ফেয়ারের অফিসিয়াল আমন্ত্রণপত্রই ভিসা আবেদনের একমাত্র বাধ্যতামূলক নথি হিসেবে জমা দিতে হবে।

তবে ভিসা প্রক্রিয়া আরও সহজ করতে আবেদনকারীরা চাইলে অনলাইন আবেদনের সঙ্গে অতিরিক্ত সহায়ক নথি হিসেবে পূর্ববর্তী ভিসা, ভ্রমণের রেকর্ড এবং প্রতিষ্ঠানের গ্যারান্টি লেটার সংযুক্ত করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অসম্পূর্ণ বা ভুল তথ্যসম্বলিত আবেদন গ্রহণ করা হবে না। প্রয়োজনে সংশোধনের জন্য আবেদন ফেরত পাঠানো হতে পারে। তাই ভ্রমণ পরিকল্পনায় জটিলতা এড়াতে আবেদনকারীদের অনলাইন আবেদনপত্র সম্পূর্ণ ও নির্ভুল তথ্য দিয়ে পূরণের পরামর্শ দেওয়া হয়েছে।

চীনা দূতাবাস সতর্ক করে জানিয়েছে, ভুয়া বা পরিবর্তিত আমন্ত্রণপত্র, মিথ্যা তথ্য কিংবা জাল নথি জমা দিলে ভিসা আবেদন বাতিল হতে পারে। এমনকি ভবিষ্যতের ভিসা আবেদনেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ কারণে আবেদনকারীদের নিজেদের ভিসা আবেদনপত্র নিজেরাই পূরণ করার আহ্বান জানিয়েছে দূতাবাস।

 

fff

দূতাবাস আরও জানিয়েছে, ভিসা সেবা দেওয়ার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়নি। ভিসার ধরন, মেয়াদ, অবস্থানের সময়সীমা এবং প্রবেশের সংখ্যা সংশ্লিষ্ট নিয়ম ও আবেদনকারীর ব্যক্তিগত পরিস্থিতি বিবেচনায় নির্ধারণ করা হবে।

এ ছাড়া ‘নিশ্চিত ভিসা’, ‘ভিসা না হলে টাকা লাগবে না’, ‘ভেতরের যোগাযোগ’ বা ‘বিশেষ চ্যানেল’-এর মতো প্রতারণামূলক দাবির বিষয়ে আবেদনকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে চীনা দূতাবাস।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..