সর্বশেষ :

‘তিনি মিথ্যা বলছেন’, আয়ালার ক্ষমা চাওয়াও মানলেন না ওলমো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৭, | ১১:৩৭:৫৩ |

বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনার সহকারী কোচ রবের্তো ফাবিয়ান আয়ালার সঙ্গে ঘটে যাওয়া বিতর্কিত ঘটনার বিষয়ে মুখ খুলেছেন স্পেনের তারকা ফুটবলার দানি ওলমো। আয়ালার ক্ষমা প্রার্থনার পরও তিনি দাবি করেছেন, আর্জেন্টাইন কোচ সত্য গোপন করেছেন এবং নিজের আচরণকে বৈধতা দিতেই মিথ্যা বক্তব্য দিচ্ছেন।

গত ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে স্পেন। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আয়ালা এগিয়ে এসে ওলমোকে ধাক্কা দেন বলে অভিযোগ ওঠে। অনেকের মতে, সেটি ধাক্কা নয়, বরং ঘুষির মতো আচরণ ছিল।

পরে আয়ালা ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, ওলমোর একটি মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এমনটি করেছিলেন এবং সুযোগ পেলে ব্যক্তিগতভাবে ক্ষমা চাইবেন। তবে ওলমো স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ম্যাচ শেষে তিনি আয়ালাকে কোনো কথাই বলেননি।

এক সাক্ষাৎকারে ওলমো বলেন, “তিনি বলছেন আমি কিছু বলেছিলাম, তাই তিনি এমন করেছেন। কিন্তু সেটি সত্য নয়। তিনি মিথ্যা বলছেন। আমি তাকে কিছুই বলিনি, তাই তার কাছে আমার ক্ষমা চাওয়ারও প্রয়োজন নেই।”

স্পেনের এই মিডফিল্ডার আরও বলেন, ভুল হলে সেটি বিনয়ের সঙ্গে স্বীকার করাই একজন মানুষের প্রকৃত পরিচয়। বর্তমানে ছুটিতে থাকা ওলমো আগামী ১২ আগস্ট বার্সেলোনার প্রাক-মৌসুম প্রস্তুতিতে যোগ দেওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..