✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

রোমেরোকে ঘিরে জোর গুঞ্জন, মুখ খুলল ইন্টার মিলান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৭, | ১১:৩১:৩৫ |

আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোকে দলে ভেড়ানোর আগ্রহের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। গ্রীষ্মকালীন দলবদলে টটেনহ্যাম হটস্পার তারকাকে দলে টানতে ইতোমধ্যে খেলোয়াড়ের প্রতিনিধি ও ইংলিশ ক্লাবটির সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ইন্টার।

ফুটবল বিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, ইন্টারের ক্রীড়া পরিচালক পিয়েরো আউসিলিও বলেন, “রোমেরোকে দলে নেওয়ার ব্যাপারে আমরা অবশ্যই আগ্রহী। এটা সত্য। আমরা তার এজেন্ট ও টটেনহ্যামের সঙ্গে কথা বলেছি। এখন পরিস্থিতি কীভাবে এগোয়, সেটাই দেখার বিষয়।”

গত কয়েক সপ্তাহ ধরেই গুঞ্জন ছিল, এই মৌসুমে টটেনহ্যাম ছাড়তে পারেন ২৮ বছর বয়সী রোমেরো। সেই গুঞ্জনের মধ্যেই ইন্টারের এই স্বীকারোক্তি দলবদলের আলোচনা আরও জোরালো করেছে।

তবে এখন পর্যন্ত টটেনহ্যাম রোমেরোকে ছাড়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি। ফলে আর্জেন্টাইন এই সেন্টার-ব্যাকের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..