✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

৫৯ বছর বয়সে গোল করে ইতিহাস গড়লেন কিং কাজু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৭, | ১১:০৬:১৫ |

বিশ্বের সবচেয়ে বয়স্ক পেশাদার ফুটবলার কাজুইয়োশি মিউরা প্রায় চার বছর পর আবারও গোলের দেখা পেয়েছেন। ৫৯ বছর বয়সে জাপানের তৃতীয় স্তরের ক্লাব ফুকুশিমা ইউনাইটেডের হয়ে সম্রাটস কাপে গোল করে নতুন করে আলোচনায় এসেছেন তিনি।

শনিবার ইওয়াকি ফুরুকাওয়ার বিপক্ষে ম্যাচের ৫২তম মিনিটে গোল করেন মিউরা। তার গোলে ফুকুশিমা ইউনাইটেড ৫-০ ব্যবধানে এগিয়ে যায়। শেষ পর্যন্ত ৭-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

এর আগে মিউরা সর্বশেষ প্রতিযোগিতামূলক গোল করেছিলেন ২০২২ সালের নভেম্বরে। তখন আতলেতিকো সুজুকার আগের নাম সুজুকা পিজির হয়ে এফসি ওসাকার বিপক্ষে জালের দেখা পেয়েছিলেন।

জাপানে ‘কিং কাজু’ নামে পরিচিত মিউরা দেশটির অন্যতম জনপ্রিয় ফুটবলার। ১৯৯৩ সালে জাপানের পেশাদার ফুটবল লিগ শুরুর সময় তিনিই ছিলেন সবচেয়ে পরিচিত মুখগুলোর একজন।

১৯৮৬ সালে ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর ইতালি, ক্রোয়েশিয়া এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন ক্লাবেও খেলেছেন।

দ্বিতীয় স্তরের ক্লাব ইয়োকোহামা এফসির কাছ থেকে ধারে ফুকুশিমা ইউনাইটেডে খেলছেন মিউরা। তার চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে তার পেশাদার ক্যারিয়ার ৪২তম মৌসুমে প্রবেশ করতে যাচ্ছে।

২০০৫ সালে ইয়োকোহামা এফসিতে যোগ দিলেও ২০২০ সালের পর ক্লাবটির হয়ে আর মাঠে নামেননি তিনি।

জাপান জাতীয় দলের জার্সিতে ৮৯ ম্যাচে ৫৫ গোল করেছেন মিউরা। এর আগে তিনি জানিয়েছেন, ৬০ বছর বয়স পার হওয়ার পরও পেশাদার ফুটবল চালিয়ে যেতে চান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..