সর্বশেষ :
কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হামলা : ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন লাখ লাখ প্রবাসী সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার ইয়েমেনে ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুর্বল স্বাস্থ্যব্যবস্থায় বাড়ছে উদ্বেগ দাঁত মাজার পেস্টেই বিষ! প্রিমিয়ার লিগে ট্রান্সফার উন্মাদনা, শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব বিশ্বকাপ মাতিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ার বৃদ্ধিতে সবার ওপরে হালান্ড ইংল্যান্ডকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত দোন্নারুমার বিয়েতে নরওয়ের সেই বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনে হালান্ড আর্জেন্টিনায় ট্রায়াল শেষে দেশে ফিরে মারা গেলেন ফুটবলার

দোন্নারুমার বিয়েতে নরওয়ের সেই বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনে হালান্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৬, | ২২:৩৮:২৫ |

বিশ্বকাপে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল নরওয়ের ‘ভাইকিং রো’ বা দীর্ঘ আয়তনের নৌকা চালানোর মতো এক উদযাপন। নরওয়ের দলটির সমর্থকরা সর্বত্র সেই দৃশ্যের পুনরাবৃত্তি তো করেছেনই, ম্যাচ শেষেও কখনও মার্টিন ওডেগার্ড আবার কখনোবা আর্লিং হালান্ডের নেতৃত্বে সদলবলে ‘ভাইকিং রো’ দিতে দেখা গেছে। ম্যানচেস্টার সিটির ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমার বিয়েতে এবার একই দৃশ্য দেখা গেল।

দীর্ঘদিনের সঙ্গী অ্যালেসিয়া এলেফান্তেকে নিজ দেশে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিয়ে করেছেন দোন্নারুমা। সেখানে প্রেমিকা ইসাবেল হাউগসেং ইয়োহানসেনকে নিয়ে হাজির হয়ে পুরো লাইমলাইট কেড়ে নেন হালান্ড। মাত্র কয়েকদিন আগে ২৬তম জন্মদিন পালন করা এই ম্যানসিটি তারকা স্বভাবসুলভ উচ্ছ্বাস নিয়ে ড্রামে তাল তোলেন। 

হালান্ডের সঙ্গে তাল মিলিয়ে উপস্থিত অতিথিদের বড় একটি দল বসে বসেই সেই তালে একসঙ্গে ‘রো’ উদযাপনে অংশ নেয়। একপর্যায়ে হালান্ড নিজেই হেসে ফেলেন এবং এক বিভ্রান্ত অতিথিকে আলাদা করে বুঝিয়ে দেন কীভাবে এই উদযাপন করতে হয়। তার সেই মুহূর্ত উপস্থিত সবার জন্যই বাড়তি আনন্দের উপলক্ষ্য হয়ে ওঠে।

দোন্নারুমার বিয়েতে অতিথি তালিকায় ছিলেন ইতালি ও ইউরোপীয় ফুটবলের অনেক পরিচিত মুখ। ইতালির মনোরম লোকোরোতন্দো শহরে অনুষ্ঠিত এই বিয়েতে তার জাতীয় দলের কয়েকজন সতীর্থ এবং ফুটবল ইতিহাসের কিংবদন্তিরাও যোগ দেন। এসি মিলানের সাবেক অধিনায়ক ও বর্তমান ইতালি ফুটবল ফেডারেশনের স্পোর্টস ডিরেক্টর পাওলো মালদিনি ছিলেন অতিথিদের একজন। এছাড়া দেশটির বর্তমান তারকা সান্দ্রো টোনালি ও নিকোলো বারেল্লাও দোন্নারুমার আমন্ত্রণ গ্রহণ করেন।

প্রসঙ্গত, ম্যানচেস্টার সিটির হয়ে দারুণ এক মৌসুম কাটিয়ে নিজের প্রথম বিশ্বকাপটাও স্মরণীয় করে রেখেছেন হালান্ড। তার নৈপুণ্যে প্রথমবারের কোয়ার্টার ফাইনালে ওঠে নরওয়ে। ব্রাজিলের বিপক্ষে জোড়া গোলসহ সদ্য সমাপ্ত মেগা ইভেন্টটিতে তিনি করেন ৭ গোল। এরপর উপভোগ্য সময় কাটাচ্ছেন বান্ধবীকে সঙ্গে নিয়ে। এখনও যোগ দেওয়া হয়নি ম্যানসিটির ক্যাম্পে। এনজো মারেস্কার অধীন ক্লাবটি এখন প্রাক-মৌসুমের প্রস্তুতি সারছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..