✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

এলপিএলে ওপেনিংয়ে নেমেও ব্যর্থ মিরাজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৬, | ২২:৩৩:৪৫ |

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ব্যাটিং অর্ডারে উন্নতি হলেও ভাগ্য বদলাল না মেহেদী হাসান মিরাজের। এবার ওপেনিংয়ে নামার সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

শনিবার ডাম্বুলায় ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে ম্যাচে গল গ্যালান্টসের হয়ে ইনিংস শুরু করেন মিরাজ। তবে মাত্র ৫ বলে ৫ রান করেই ফিরে যান তিনি।

ইনিংসের শুরুতে ভিজয় শঙ্কাকে লেগ সাইড দিয়ে দৃষ্টিনন্দন এক বাউন্ডারি হাঁকান মিরাজ। কিন্তু পরের ওভারেই নুয়ান থিসারার নিখুঁত ইয়র্কারে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি।

শুধু ব্যাট হাতেই নয়, এ ম্যাচে বল করার সুযোগও পাননি বাংলাদেশের এই স্পিনিং অলরাউন্ডার। চলতি আসরে চার ম্যাচ খেললেও এখন পর্যন্ত উইকেটশূন্য রয়েছেন তিনি।

এলপিএলে মিরাজের ব্যাটিং পারফরম্যান্সও আশানুরূপ নয়। জাফনা কিংসের বিপক্ষে প্রথম ম্যাচে করেন ১০ রান। এরপর কলম্বো ক্যাপসের বিপক্ষে ১৩ এবং ডাম্বুলা সিক্সার্সের বিপক্ষে ১৬ রান করেছিলেন। ওপেনিংয়ে নেমেও এবার দুই অঙ্ক ছুঁতে পারেননি তিনি।

ক্যান্ডি রয়্যালসের দেওয়া ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই মিরাজের উইকেট হারিয়ে চাপে পড়ে গল গ্যালান্টস।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..