সর্বশেষ :
বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে আহত লজ্জাবতী বানর উদ্ধার ক্যাম্প ন্যু সংস্কারকাজে প্রাণ হারালেন নির্মাণশ্রমিক কৃষকের ছদ্মবেশে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি ধরলো পুলিশ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৩, মামলা ৪০ জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির মোবাইল ব্যাংকিংয়ে অতিরিক্ত চার্জ নেওয়া কেন অবৈধ নয়

ক্যাম্প ন্যু সংস্কারকাজে প্রাণ হারালেন নির্মাণশ্রমিক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৬, | ১৪:৫৯:২৯ |

স্প্যানিশ ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব বার্সেলোনার ঘর হিসেবে পরিচিত ক্যাম্প ন্যু স্টেডিয়ামে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘদিন ধরে চলমান সংস্কারকাজের সময় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক নির্মাণশ্রমিক। শনিবার এক বিবৃতিতে এই মর্মান্তিক ঘটনার কথা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছে কাতালান ক্লাবটি।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত শ্রমিকের পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি তারা আন্তরিক সমবেদনা জানাচ্ছে। নিহত শ্রমিকের বয়স ছিল ৫৪ বছর।

কাতালান পুলিশের তথ্য অনুযায়ী, মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর ঘটনাস্থলেই ওই শ্রমিকের মৃত্যু হয়। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইউরোপের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়ামগুলোর একটি ক্যাম্প ন্যু। এটিকে আরও আধুনিক ও দর্শকবান্ধব করে তুলতে ২০২৩ সালে ব্যাপক সংস্কারকাজ শুরু করে বার্সেলোনা। সংস্কার চলাকালীন সময়ে নিজেদের মাঠের বাইরে খেলতে হলেও পরে সীমিত আসনসংখ্যা নিয়ে স্টেডিয়ামটিতে আবারও ফুটবল ফিরিয়ে আনে ক্লাবটি।

নতুন মৌসুমে বার্সেলোনা তাদের প্রথম ম্যাচ খেলবে আগামী ২৩ আগস্ট এলচের বিপক্ষে। আর নিজেদের মাঠে প্রথমবার সমর্থকদের সামনে নামবে ২৭ আগস্ট, প্রতিপক্ষ অ্যাথলেতিক বিলবাও।

সংস্কারকাজ শেষ হলে ক্যাম্প ন্যুর ধারণক্ষমতা দাঁড়াবে এক লাখ পাঁচ হাজার দর্শকে। এর ফলে ইউরোপের সর্ববৃহৎ ফুটবল স্টেডিয়াম হিসেবে এর অবস্থান আরও সুদৃঢ় হবে।

তবে নতুন রূপে ফিরে আসার অপেক্ষায় থাকা এই ঐতিহাসিক স্টেডিয়াম এখন স্মরণ করছে এক শ্রমিকের আত্মত্যাগকে। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..