✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ক্যারিবিয়দের বিপক্ষে ফিরলেন পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৫, | ২০:১৩:০৭ |

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট এবং এরপর ইংল্যান্ডে হতে যাওয়া তিনটি টেস্টের জন্য পাকিস্তানের দলে চোট পাওয়া আবদুল্লাহ ফাজালের জায়গায় আসছেন অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটার সাউদ শাকিল। গত মে মাসে বাংলাদেশে টেস্ট অভিষেক হওয়া ফাজাল ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে অনুশীলন সেশনে চোট পান।

পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, এই চোট থেকে সেরে উঠতে ফাজালের কিছুটা সময় প্রয়োজন। ফিটনেস ও ফর্ম নিয়ে উদ্বেগের কারণে ক্যারিবিয়ান সফরের জন্য পাকিস্তানের প্রাথমিক দলে শাকিলকে রাখা হয়নি। তবে নির্বাচকরা ইঙ্গিত দিয়েছিলেন, প্রয়োজনে তাকে ইংল্যান্ড সফরে নেওয়া হতে পারে। দলের এই সাবেক সহ-অধিনায়ক ২৩টি টেস্টে ৪৩ গড়ে মোট ১৮০২ রান করেছেন, যার মধ্যে রয়েছে চারটি সেঞ্চুরি ও ১০টি হাফ-সেঞ্চুরি।

বাংলাদেশের বিপক্ষে উভয় ইনিংসেই হাফ-সেঞ্চুরি করেছিলেন আবদুল্লাহ; এছাড়া ওয়েস্ট ইন্ডিজে চার দিনের প্রস্তুতি ম্যাচেও তিনি রান পেয়েছিলেন। প্রথম টেস্টে তার খেলার জোরালো সম্ভাবনা ছিল। কিন্তু অনুশীলনের সময় পিঠের নিচের অংশে চোট পান তিনি। এমআরআই স্ক্যান ও ফিটনেস সংক্রান্ত ক্লিনিক্যাল পর্যালোচনার পর মেডিকেল টিম নিশ্চিত করেছে, ২৩ বছর বয়সী এই ক্রিকেটারের দীর্ঘমেয়াদী পুনর্বাসন প্রক্রিয়ার প্রয়োজন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..