✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বদলে গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মাঠ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৫, | ১৯:৫৫:০১ |

গুঞ্জন ছিল আগের থেকেই। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজন করতে চাচ্ছে না লর্ডস। নিজেদের উইকেট নিয়ে সন্তুষ্ট না হওয়াতেই লর্ডসের ‘মালিক’ মেরিলবোর্ন ক্রিকেট ক্লাব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজন করতে চাচ্ছিল না।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের কথা রেখেছে। আগামী বছর ২০২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে লন্ডনের আগের আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু ওভালে। ৯ থেকে ১৩ জুন পর্যন্ত হবে এই মেগা ফাইনাল ম্যাচ।

গত মাসে লর্ডস প্রথমবারের মতো ডিমেরিট পয়েন্ট পেয়েছিল। ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড টেস্টের পিচকে আইসিসি বলেছিল অসন্তোষজনক। ১৬৬ ওভারেই শেষ হয়ে যায় ম্যাচটি। ১৪০ বছরের মধ্যে লর্ডসে সংক্ষিপ্ততম টেস্ট সেটি, যেখানে দুই দল উভয় ইনিংসে অলআউট হয়েছে। এমসিসি-র সিদ্ধান্ত, এখনই পিচ উন্নত করতে হবে।

২০২৫ সালে লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়েছিল। হাউসফুল সেই আয়োজন আইসিসির মন কেড়েছিল। পরবর্তীতে তিনটি চক্রের ফাইনাল আয়োজনের দায়িত্ব ইংল্যান্ডকে দেয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি।

২০২৭ সালের ফাইনালও লর্ডসে আয়োজন করার পরিকল্পনা ছিল। কিন্তু আপাতত তা হচ্ছে না। তবে ভবিষ্যতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল লর্ডসে ফিরবে, আশাবাদী এমসিসির। ২০২৯ সালেই এই শিরোপার লড়াই আয়োজন করার আশায় আছে তারা।

২০১৯-২১ চক্রে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল সাউদাম্পটনে। ঐ আসরের ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। এরপর দ্বিতীয় আসরের ফাইনাল অনুষ্ঠিত হয় দ্য ওভালে। শিরোপা নির্ধারনী ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানের বড় ব্যবধানে হারে ভারত।

২০২৩-২৫ চক্রে টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের ফাইনাল আয়োজন করে ঐতিহাসিক লর্ডস ভেন্যু। ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দক্ষিণ আফ্রিকা।

আগামী বছর লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলবে বাংলাদেশ দল। ২০২৭ সালের ২৮ মে ঐতিহাসিক লর্ডসে সিরিজের একমাত্র টেস্ট খেলতে নামবে দু’দল। ২০১০ সালের পর এই প্রথম ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..