✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

আন্দোলনকারী শিক্ষার্থীদের দেশের শত্রু ভাবছে মোদি সরকার: সোনিয়া গান্ধী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৪, | ১২:০৩:৪১ |

ভারতে প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাব্যবস্থার অবক্ষয়ের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের দমনপীড়ন নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ চালিয়েছেন কংগ্রেস সংসদীয় দলের সভানেত্রী সোনিয়া গান্ধী।

ভারতের ইংরেজি দৈনিক ‌‌‘দ্য হিন্দু’-তে প্রকাশিত এক নিবন্ধে তিনি অভিযোগ করেছেন, মোদি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের দেশের ভবিষ্যৎ হিসেবে না দেখে ‘দেশের শত্রু’ হিসেবে বিবেচনা করছে।

নিজের নিবন্ধে সাবেক এই কংগ্রেসপ্রধান লেখেন, আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে শিক্ষার্থীদের দাবির প্রতি সরকারের যেখানে দায়িত্বশীল হওয়া উচিত ছিল, সেখানে কাপুরুষোচিত ও নির্মম আচরণ করছে কেন্দ্রীয় সরকার। বিগত ২০ জুলাইয়ের ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, দিল্লির রাজপথে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত তরুণ-তরুণীদের ওপর লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস প্রয়োগ করে পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী যে বর্বরতা চালিয়েছে, তা দেশের বিবেককে নাড়া দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীনে থাকা পুলিশ বাহিনীর এমন আচরণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় উল্লেখ করে তিনি ২০২০ সালের সিএএ-বিরোধী আন্দোলন এবং নারী কুস্তিগীরদের ওপর নির্যাতনের স্মৃতিও মনে করিয়ে দেন।

সোনিয়া গান্ধী আরও অভিযোগ করেন, মোদি সরকার দেশের পাবলিক শিক্ষাব্যবস্থা থেকে ক্রমাগত হাত গুটিয়ে নিচ্ছে এবং শিক্ষা বাজেট ব্যাপকভাবে হ্রাস করেছে। গত ১২ বছরে প্রায় এক লাখ সরকারি স্কুল বন্ধ করে দেওয়া হলেও হাজার হাজার বেসরকারি স্কুল খোলার সুযোগ করে দেওয়া হয়েছে, যার একটি বড় অংশ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সঙ্গে যুক্ত। এ ছাড়া একের পর এক পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ও ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) ব্যর্থতার দায় নিতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অস্বীকৃতি জানিয়েছেন বলেও তিনি দাবি করেন। 

সরকারের এই একগুঁয়েমি ও জবাবদিহিহীনতার কারণেই আজ ভারতের শিক্ষার্থীরা রাজপথে নামতে বাধ্য হয়েছে বলে জানান সোনিয়া গান্ধী।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..