প্রথমবারের মতো সাউদাম্পটনে অ্যাশেজ টেস্ট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৪, | ১১:৫৩:০২ |

চূড়ান্ত হয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজের সূচি। আগামী বছরের ১৮ জুন ট্রেন্ট ব্রিজে লড়াই দিয়ে শুরু হবে ছেলেদের পাঁচ ম্যাচের সিরিজ। এবার প্রথমবারের মতো অ্যাশেজ টেস্ট মাঠে গড়াবে সাউদাম্পটনে।

২০২৩ সালের মতো ২০২৭ সালেও ছেলেদের ও মেয়েদের অ্যাশেজ সিরিজ একযোগে আয়োজন করতে যাচ্ছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ছেলেদের পর ২৪ জুন হেডিংলিতে একমাত্র টেস্ট ম্যাচ দিয়ে মাঠে গড়াবে মেয়েদের অ্যাশেজ।

এর আগে ২০২৩ সালের হোম অ্যাশেজেও যৌথভাবে ছেলেদের ও মেয়েদের সিরিজ আয়োজন করে ব্যাপক সাফল্য পেয়েছিল ইসিবি। সেবার ছেলেদের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ২-২ সমতায় শেষ হয়েছিল। মেয়েদের পয়েন্টভিত্তিক সিরিজটি ৮-৮ সমতায় শেষ হয়। দুটি সিরিজ ড্র হলেও আগের বিজয়ী হিসেবে ট্রফি দুটি অস্ট্রেলিয়াই নিজেদের দখলে রেখেছিল।

ট্রেন্ট ব্রিজ স্টেডিয়ামে দীর্ঘ ১২ বছর পর ফিরছে অ্যাশেজ টেস্ট। পুরুষদের পাঁচ টেস্টের সিরিজের প্রথম ম্যাচটি হবে এখানেই। এরপর বাকি চার টেস্ট যথাক্রমে লর্ডস, এজবাস্টন, ইউটিলিটা বোল এবং শেষ টেস্টটি হবে কিয়া ওভালে। এর মধ্যে প্রথমবারের মতো ছেলেদের অ্যাশেজ টেস্ট হতে যাচ্ছে সাউদাম্পটনের রোজ বোলে। অ্যাশেজ মহারণের ঠিক আগে সফরকারী অস্ট্রেলিয়ার সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচের আয়োজন করেছে ইসিবি। আগামী ৭ থেকে ১০ জুন ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ড লায়ন্সের মুখোমুখি হবে অজিরা।

অস্ট্রেলিয়ার ঘরের মাটিতে সবশেষ অ্যাশেজ সিরিজে ৪-১ ব্যবধানে হেরেছিল ইংল্যান্ড। নিজেদের ডেরায় এবার অ্যাশেজ পুনরুদ্ধারের লক্ষ্য ইংলিশদের। 

অ্যাশেজের আগেই আগামী ১৫ থেকে ২৬ মে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে ইংল্যান্ডের আগামী আন্তর্জাতিক মৌসুম। তবে আইপিএলের সঙ্গে সময় মিলে যাওয়ার কারণে এই সিরিজে সেরা অনেক তারকাকে ছাড়াই খেলতে হতে পারে ইংল্যান্ডকে।

পুরুষদের অ্যাশেজ সূচি:

প্রথম টেস্ট: ১৮ - ২২ জুন (ট্রেন্ট ব্রিজ)

দ্বিতীয় টেস্ট: ৩০ জুন - ৪ জুলাই (লর্ডস)
তৃতীয় টেস্ট: ৮ - ১২ জুলাই (এজবাস্টন)

চতুর্থ টেস্ট: ২১ - ২৫ জুলাই (রোজ বোল, সাউদাম্পটন)

পঞ্চম টেস্ট: ২৯ জুলাই - ২ আগস্ট (কিয়া ওভাল)

নারীদের অ্যাশেজ সূচি:

একমাত্র টেস্ট: ২৪ জুন - ২৭ জুন (হেডিংলি, লিডস)

প্রথম টি-টোয়েন্টি: ৩ জুলাই (ট্রেন্ট ব্রিজ, নটিংহ্যাম)

দ্বিতীয় টি-টোয়েন্টি: ৬ জুলাই (দ্য কিয়া ওভাল, লন্ডন)

তৃতীয় টি-টোয়েন্টি: ৯ জুলাই (এমিরেটস ওল্ড ট্র্যাফোর্ড, ম্যানচেস্টার)

ওয়ানডে সিরিজ:

প্রথম ওয়ানডে: ১৩ জুলাই (ইউটিলিটা বোল, সাউদাম্পটন)

দ্বিতীয় ওয়ানডে: ১৬ জুলাই (লর্ডস, লন্ডন)

তৃতীয় ওয়ানডে: ২০ জুলাই (এজবাস্টন, বার্মিংহ্যাম)

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..