✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

হাঁটুর চোটে ছিটকে গেলেন বার্সেলোনার তারকা মিডফিল্ডার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৪, | ১১:৩১:৩৩ |

নতুন মৌসুম শুরুর আগেই বড় ধাক্কা খেল বার্সেলোনা। হান্সি ফ্লিকের দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ফ্রেঙ্কি ডি ইয়ং হাঁটুর চোটে মাঠের বাইরে ছিটকে গেছেন। শুরু হয়েছে তার পুনর্বাসন প্রক্রিয়া।

বার্সেলোনা নিশ্চিত করেছে যে মেডিকেল পরীক্ষায় ডাচ মিডফিল্ডারের ডান হাঁটুতে ‌‘মেডিয়াল কোলাটেরাল লিগামেন্ট’ টিয়ার ধরা পড়েছে। মৌসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে তাঁর চোট বার্সেলোনাকে নতুন করে পরিকল্পনা সাজাতে বাধ্য করছে।

মেডিকেল রিপোর্ট পর্যালোচনার পর বার্সেলোনা ও ফ্রেঙ্কি ডি ইয়ং যৌথভাবে আপাতত অস্ত্রোপচার না করানোর সিদ্ধান্ত নিয়েছেন। ‘কনজারভেটিভ ট্রিটমেন্ট’ বা সার্জারি ছাড়া স্বাভাবিক চিকিৎসার মাধ্যমেই তাঁর পুনর্বাসন চলবে।

ডাচ তারকা এখন কাতালান ক্লাবটির মেডিকেল টিমের পুনর্বাসন কর্মসূচির মধ্য দিয়ে যাবেন। চিকিৎসকরা তাঁর শারীরিক অগ্রগতি পর্যবেক্ষণ করে পরবর্তীতে মাঠে ফেরার সময় নির্ধারণ করবেন।

সাধারণত হাঁটুর চোটের পর ভেতরের অংশ স্থিতিশীল থাকলে অস্ত্রোপচার ছাড়াই চিকিৎসা করা হয়। তবে সুস্থ হয়ে ওঠার সময়সীমা নির্ভর করে চোট কতটা গুরুতর এবং পুনর্বাসনে খেলোয়াড় কেমন সাড়া দিচ্ছেন তার ওপর। আপাতত ডি ইয়ংয়ের মাঠে ফেরার নির্দিষ্ট কোনো সময়সীমা বার্সেলোনা ঘোষণা করেনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..