✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-২৩, | ১৭:২৮:৫৪ |দীর্ঘ ১৭ বছর পর ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ২০২৭ সালের আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি), যেখানে লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত লর্ডসে অনুষ্ঠিত হবে ইংল্যান্ড ও বাংলাদেশের একমাত্র টেস্ট ম্যাচ। ২০১০ সালের পর এই প্রথম নিজেদের মাটিতে টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে ইংল্যান্ড।
সূচি প্রকাশের পর ইসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড গুল্ড বলেন, বাংলাদেশ পুরুষ দলকে লর্ডসে টেস্ট ম্যাচের জন্য এবং বাংলাদেশ নারী দলকে সাদা বলের সিরিজে স্বাগত জানাতে পেরে তারা আনন্দিত।
এদিকে একই বছরে ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দলও। তারা স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে।
বাংলাদেশের ইংল্যান্ড সফরের সূচি:
নারী দলের টি-টোয়েন্টি সিরিজ:
নারী দলের ওয়ানডে সিরিজ: