✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-২২, | ১২:০২:৪৪ |দেশজুড়ে ব্যাপক প্রতিবাদের মুখে ইউক্রেনের সেনাবাহিনীর প্রধান কমান্ডার-ইন-চিফ ওলেক্সান্দর সিরস্কিকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে গত সপ্তাহে বরখাস্ত করা তাঁর সাবেক প্রতিরক্ষামন্ত্রীকে সরকারের একটি গুরুত্বপূর্ণ পদের প্রস্তাব দিয়েছেন তিনি।
মঙ্গলবার রাতে এক টেলিভিশন ভাষণে জেলেনস্কি জানান, তিনি জনপ্রিয় ও উদ্ভাবনী ধারণাসম্পন্ন জেনারেল মাইখাইলো ড্রাপাতিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ দিচ্ছেন।
জেলেনস্কি জানান, ড্রাপাতি সেনাবাহিনীর কমান্ড কাঠামো পুনর্গঠনের কাজটি তদারকি করবেন।
জেলেনস্কি আরও বলেন, তিনি মাইখাইলো ফেদোরভকে পুনরায় সরকারে ফিরিয়ে আনছেন।
ফেদোরভকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে অপসারণের পর কিয়েভসহ ইউক্রেনের অন্যান্য শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভে ফেটে পড়েছিল। যা ২০২২ সালে রাশিয়ার আক্রমণের পর থেকে দেশটিতে তৈরি হওয়া অন্যতম বড় রাজনৈতিক সংকট।
ইউক্রেনীয় প্রেসিডেন্ট সিরস্কির অবদানের স্বীকৃতি দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানান। কিয়েভ প্রতিরক্ষা এবং ২০২৪ সালের গ্রীষ্মে রাশিয়ার কুরস্ক প্রদেশে পাল্টা আক্রমণ পরিচালনায় নেতৃত্ব দেয়ার জন্য সিরস্কিকে কৃতিত্ব দেন তিনি, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম রুশ ভূখণ্ডে বিদেশি ট্যাঙ্কের প্রবেশ ঘটিয়েছিল।
‘আমরা দীর্ঘ পথ অতিক্রম করেছি। ইউক্রেনের প্রতিরক্ষা অব্যাহত রয়েছে। আর আমাদের প্রতিটি সৈন্য সম্মানের দাবিদার’ উল্লেখ করে জেলেনস্কি বলেন, তিনি সিরস্কি এবং রণক্ষেত্রের ‘আমাদের প্রতিটি সৈন্যের’ প্রতি কৃতজ্ঞ।
সেনাবাহিনীর নেতৃত্বে জেলেনস্কির এই আমূল রদবদল আন্দোলনকারীদের শান্ত করবে বলে তিনি আশা করছেন। যারা রাস্তায় নেমে সিরস্কির অপসারণ দাবি করছিলেন। বিক্ষোভকারীরা ফেদোরভকে পুনর্বহালের জন্য শুক্রবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল এবং তাদের দাবি উপেক্ষা করা হলে ‘অনির্দিষ্টকালের জন্য আন্দোলন’-এর হুমকি দিয়েছিল।
সূত্র: দ্য গার্ডিয়ান