দুই বছর আগে জার্মানিতে ইউরো জিতেছেন লামিন ইয়ামাল। তখন তার বয়স মাত্র ১৭ বছর। জার্মানির আইন অনুযায়ী, ওই বয়সী কিশোররা রাত ১২টার পরে বাইরে থাকতে পারেন না। জরিমানা দিয়ে লামিনকে ইউরো খেলিয়েছি স্পেন।
আইনের বেড়াজালে পড়া ওই ইয়ামাল দুই বছর আগেই স্টেডিয়ামে প্রেমিকা নিয়ে হাজির হয়ে আলোচনায় এসেছিলেন। আলোচনায় ছিলেন লামিনের প্রেমিকার অ্যালেক্স পাদিলাও। স্পেন ইউরো জয়ের পর ইয়ামালের সঙ্গে মাঠে ঢুকে শিরোপার সঙ্গে পোজ দিয়েছিলেন তিনি। উদযাপন করেছিলেন দেশে ফিরে স্পেনের রাস্তায়ও।
কিন্তু কদিন বাদেই সমবয়সী পাদিয়ার সঙ্গে লামিনের প্রেমটা ভেঙে গিয়েছিল। ওই সম্পর্ক ভাঙার পর বার্সার তরুণ তারকা ইয়ামাল মানসিকভাবে কিছুটা অস্থিরতার মধ্যে ছিলেন। কিছুদিন নিক্কি নিকোলার সঙ্গে প্রেম করেছেন তিনি। কিন্তু সেটাও ২০২৫ মৌসুমে লা লিগা জয়ের পর ভেঙে গিয়েছিল। ওই সময় ফাতি ভাসকেস ও ক্লদিও বাভেলের সঙ্গে সময় কাটিয়েছেন লামিন। যারা এডাল্ট অভিনেত্রী হিসেবে পরিচিত।
এবার আবার বিশ্বকাপের ঠিক আগে ইয়ামালের নতুন প্রেমের খবর আসে সংবাদ মাধ্যমে। গত মে মাসে ইয়ামাল ও ইনেস গার্সিয়া ডেটিং করছেন বলে ঘোষণা আসে। ২১ বছর বয়সী স্প্যানিশ এই ইনফ্লুয়েন্সার বিশ্বকাপে স্পেনের ম্যাচ চলাকালে স্টেডিয়ামে বারবার ক্যামেরা বন্দী হয়েছেন। ফাইনালের পর ইয়ামালের সঙ্গে পোজ দেওয়া, ট্রফি নিয়ে উদযাপন করতে দেখা গেছে। একে অপরকে আলিঙ্গনেও বেধেছেন।
প্রশ্ন হলো, গার্সিয়ার সঙ্গে ইয়ামালের প্রেমটা টিকবে তো! দুই বছরে তিন প্রেমিকার সঙ্গে ব্রেক আপ হয়েছে ইয়ামালের। তার শিরোপা জয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের যেন আড়ি আছে। ইউরো জয়ের পর পাদিয়ার সঙ্গে ভেঙেছিল সম্পর্ক। এবার বিশ্বকাপ জয়ের পর স্প্যানিশ সুন্দরী গার্সিয়ার সঙ্গে প্রেমটা টিকলে হয়!
এ জাতীয় আরো খবর..