✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

রানার্সআপ হয়েও বীরের মর্যাদা, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২০, | ১৫:৪১:৪৮ |

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া হলেও দেশের মানুষের ভালোবাসা ও সম্মান পেয়েছে আর্জেন্টিনা জাতীয় দল। লিওনেল মেসি, এমি মার্তিনেজদের এই অর্জন উদযাপন এবং দেশে ফেরার পর তাদের বরণ করে নিতে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে।

রানার্সআপ হওয়া দলকে বীরের মর্যাদায় স্বাগত জানাতে দেশজুড়ে উদযাপনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেসিডেন্ট মিলে।

বার্তায় তিনি লেখেন, ‘খেলোয়াড়দের অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ পর্যন্ত বুক চিতিয়ে লড়াই করেছি। আর্জেন্টিনা সবসময় সবার ওপরে।’ মিলে বলেন, শিরোপা জয় না হলেও জাতীয় দল যে লড়াই, ঐক্য ও আত্মবিশ্বাসের পরিচয় দিয়েছে, সেটিই দেশের মানুষের জন্য বড় গর্বের বিষয়।

জাতীয় দল দেশে ফেরার পর সমর্থকদের উদযাপনের সুযোগ করে দিতেই ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ছুটির দিন এখনো নির্ধারণ করা হয়নি। দল ফেরার সময়সূচি এবং খেলোয়াড় ও কোচিং স্টাফদের প্রস্তুতির বিষয়টি বিবেচনা করে দিন চূড়ান্ত করা হবে।

এ বিষয়ে প্রেসিডেন্ট মিলে বলেন, খেলোয়াড় ও কোচিং স্টাফরা যেদিন উদযাপনের জন্য প্রস্তুত থাকবেন, সেদিনই সাধারণ ছুটি কার্যকর করা হবে।

রেডিও মিত্রেকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার প্রেসিডেন্ট বলেন, ফাইনালের পর হতাশা কাটিয়ে উঠতে দলের কিছুটা সময় প্রয়োজন। তবে সময়ের সঙ্গে খেলোয়াড়রা বুঝতে পারবেন, তারা দেশের জন্য কত বড় অর্জন নিয়ে ফিরছেন।

তিনি বলেন, এই দল যে মানসিকতা, লড়াইয়ের দৃঢ়তা ও ঐক্যের উদাহরণ তৈরি করেছে, তা আর্জেন্টিনার জন্য অত্যন্ত মূল্যবান। মিলে আরও বলেন, প্রাথমিক হতাশা কেটে গেলে খেলোয়াড় ও কোচিং স্টাফরা নিজেদের অর্জনের গুরুত্ব উপলব্ধি করবেন।

সূত্র : নিউ ইয়র্ক টাইমস।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..