প্রবল ঝড়-বৃষ্টির মধ্যেই অনুশীলনে মেসিরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১৯, | ২১:৫৭:২৮ |

বিশ্বকাপ ফাইনালের প্রস্তুতিতে কোনো রকম কমতি রাখতে চাইছেন না আর্জেন্টাইন মহাতরকা লিওনেল মেসি। স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে সতীর্থদের নিয়ে প্রবল বৃষ্টির মধ্যেও অনুশীলন সেরেছেন তিনি। নিউ ইয়র্ক এবং নিউ জার্সি অঞ্চলে আকস্মিক বন্যার পূর্বাভাস থাকা সত্ত্বেও শনিবার সূচি অনুযায়ী অনুশীলন করেছে আর্জেন্টিনা। যদিও সতর্কতা মেনে মাঠে অনুশীলন করেনি স্পেন।

বিশ্বকাপ ধরে রাখতে মরিয়া মেসি। কোনো কিছুই তাঁকে থামাতে পারছে না। প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাসের মধ্যেও লক্ষ্য এবং প্রস্তুতিতে অবিচল এলএম টেন। শনিবার আর্জেন্টিনার অনুশীলনের সময় প্রবল বৃষ্টি শুরু হয়। বজ্রপাতের পূর্বাভাসও ছিল। কিন্তু অনুশীলন বাতিল করেননি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। গোটা দলকে তার মধ্যেই অনুশীলন করান। আপত্তি করেননি মেসিও। সতীর্থদের সঙ্গে হাসি মুখে প্রস্তুতি চালিয়ে গেছেন।

ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টির কারণে কিছুক্ষণের জন্য অনুশীলন স্থগিত রাখেন স্কালোনি। ফুটবলারদের নিয়ে মাঠ ছেড়ে ভেতরে চলে যান। তবে বিদ্যুৎ চমকানো বন্ধ হতেই আবার মাঠে নেমে পড়েন মেসিরা। বৃষ্টির মধ্যেই শুরু করে দেন অনুশীলন। বৃষ্টির মধ্যে মেসিরা ফিটনেস ট্রেনিংয়ের পাশাপাশি কিছু কৌলতগত প্রস্তুতি সেরে নিয়েছেন। সতীর্থদের সঙ্গে তাল মিলিয়ে কঠোর অনুশীলন করেছেন ৩৯ বছরের মেসিও।

ফাইনালের আগের দিন আর্জেন্টিনা পুরোদমে অনুশীলন করলেও খারাপ আবহাওয়ার কারণে আউটডোর অনুশীলন না করার সিদ্ধান্ত নেয় স্পেন। ফাইনালের আগে চোট বা অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা এড়াতে ইন্ডোরেই প্রস্তুতি সারেন লামিনে ইয়ামালেরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..