✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ইরানে ৫.০ মাত্রার ভূমিকম্প

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১৯, | ১১:৪০:০১ |

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের সালান্দ এলাকায় ৫.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১২ কিলোমিটার গভীরে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির বরাতে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে।

রবিবার (১৯ জুলাই) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের কেন্দ্রস্থলের আশপাশের গ্রামগুলোতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি মূল্যায়নের জন্য দুটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে টানা অষ্টম দিনের মতো ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির একাধিক দ্বীপসহ বিভিন্ন অঞ্চলকে লক্ষ্য করে হামলার ফলে বিভিন্ন স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সাম্প্রতিক দিনগুলোতে দক্ষিণ ইরানে মার্কিন হামলা অব্যাহত রয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, বন্দর আব্বাসের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালাচ্ছে।

অন্যদিকে, প্রাদেশিক কর্মকর্তাদের বরাতে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও ক্ষেপণাস্ত্র হামলা বা মার্কিন যুদ্ধবিমানের সরাসরি আক্রমণের বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তাসনিমের খবরে আরও বলা হয়েছে, স্থানীয় সময় ভোর ৩টা ৩৮ মিনিটের দিকে কেশম দ্বীপের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্বীপটির কয়েকটি স্থানে হামলা হয়েছে। সূত্র: আল জাজিরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..