সর্বশেষ :
পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু, সবচেয়ে বেশি শঙ্কায় শিশুরা আনুষ্ঠানিকভাবে চুক্তি থেকে সরে দাঁড়াল ইরান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হতে পারে শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’ আগস্টের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার যে কারণে ফাইনালে মেসিকে ম্যান-মার্কিং করবে না স্পেন ফাইনালে ইয়ামালকে ছাড় দিতে নারাজ মেসি স্পেনের বিশ্বকাপজয়ী তারকাকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডারের বিশ্বকাপ উন্মাদনায় নিউইয়র্ক যেন ছোট্ট আর্জেন্টিনা

বিশ্বকাপের হাফ টাইম বিরতি ১৭ মিনিট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১৮, | ১৮:৩৫:৩২ |

স্পেন ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যে অনুষ্ঠিত ফাইনালে প্রথমবারের মতো সুপার বোলের আদলে জমকালো হাফটাইম শো অনুষ্ঠিত হবে। এতে শাকিরা, বিটিএস এবং জাস্টিন বিবারের মতো শিল্পীরা পারফর্ম করবেন।অনেকে ধারণা করেছিলেন, এই বিরতিটি প্রায় ৩০ মিনিট স্থায়ী হতে পারে।

অবশেষে সেই জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। ফিফা স্পেন ও আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনকে জানিয়েছে, হাফটাইম বা বিরতির সময়কাল হবে মাত্র ১৭ মিনিট। যা অনেকের প্রত্যাশিত ৩০ মিনিটের চেয়ে কম। এক্ষেত্রে বিশ্বকাপের ভেন্যু নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের মাঠে মঞ্চ তৈরি ও তা সরিয়ে ফেলার কাজে ওই ১৭ মিনিটের মধ্যে প্রায় ছয় মিনিট ব্যয় হবে।

যা মূল পারফরম্যান্সের জন্য প্রায় ১১ মিনিট সময় পাওয়া যাবে। এতে টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত এই বিনোদনমূলক অনুষ্ঠানের জন্য যেমন সুযোগ রাখা সম্ভব হবে, তেমনি বিরতির মোট সময়কালও ফিফার প্রথাগত ম্যাচের সময়সূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকবে বলে জানিয়েছে ফিফা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..