সর্বশেষ :
পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু, সবচেয়ে বেশি শঙ্কায় শিশুরা আনুষ্ঠানিকভাবে চুক্তি থেকে সরে দাঁড়াল ইরান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হতে পারে শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’ আগস্টের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার যে কারণে ফাইনালে মেসিকে ম্যান-মার্কিং করবে না স্পেন ফাইনালে ইয়ামালকে ছাড় দিতে নারাজ মেসি স্পেনের বিশ্বকাপজয়ী তারকাকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডারের বিশ্বকাপ উন্মাদনায় নিউইয়র্ক যেন ছোট্ট আর্জেন্টিনা

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন, থাকছে যেসব বিষয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১৮, | ১৪:৪১:১১ |
বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার রাষ্ট্রপরিচালনার দায়িত্ব নেওয়ার পাঁচ মাস পূর্তি উপলক্ষে এক বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

শনিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে তিনটার দিকে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনের গুরুত্ব তুলে ধরে প্রেস সচিব সালেহ শিবলী গণমাধ্যমকে বলেন, ‘নির্বাচনী ইশতেহার ধরে ধরে যা বাস্তবায়ন করা সম্ভব, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এসে তার এক অনন্য নজির স্থাপন করেছে। গত পাঁচ মাসে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারের সার্বিক অগ্রগতি এই সংবাদ সম্মেলনে বিস্তারিতভাবে তুলে ধরা হবে।’

তিনি আরও যোগ করেন, ‘জনগণকে প্রকৃত অর্থে ক্ষমতায়ন করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল লক্ষ্য। সেই লক্ষ্য অর্জনের অগ্রগতি সম্পর্কে জনগণকে অবহিত করা সরকারের দায়িত্বের অংশ। আর সেই দায়বদ্ধতা থেকেই আজ এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।’

জানা গেছে, দেশের বর্তমান অতিবৃষ্টি ও আকস্মিক বন্যায় ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এবং তা মোকাবিলায় সরকারের নেওয়া নানা জরুরি পদক্ষেপের গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্তও এই সংবাদ সম্মেলনে বিস্তারিতভাবে উপস্থাপন করা হবে। 

উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হয় বিএনপি। এরপর গত ১৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার তার নতুন মেয়াদের কার্যক্রম শুরু করে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..