সর্বশেষ :
পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু, সবচেয়ে বেশি শঙ্কায় শিশুরা আনুষ্ঠানিকভাবে চুক্তি থেকে সরে দাঁড়াল ইরান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হতে পারে শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’ আগস্টের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার যে কারণে ফাইনালে মেসিকে ম্যান-মার্কিং করবে না স্পেন ফাইনালে ইয়ামালকে ছাড় দিতে নারাজ মেসি স্পেনের বিশ্বকাপজয়ী তারকাকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডারের বিশ্বকাপ উন্মাদনায় নিউইয়র্ক যেন ছোট্ট আর্জেন্টিনা

মার্কিন হামলায় ইরানের জাস্ক কাউন্টির ১০ হাজার মানুষ পানিহীন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১৮, | ১৪:২৭:০২ |

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। টানা সপ্তম রাতের মতো উভয় পক্ষের হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্র ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

অন্যদিকে, ইরান কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলার দাবি করেছে।

এদিকে, ইরানের জাস্ক কাউন্টির উপকূলীয় বুঞ্জি গ্রামে পানি শোধন (লবণাক্ততা দূরীকরণ) পাম্পে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এ ঘটনায় ওই এলাকার ২০টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষের সুপেয় পানির সরবরাহ সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে। 

হরমোজগান পানি ও পয়ঃনিষ্কাশন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হামজেহ পুরের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির বার্তা সংস্থা তাসনিম।

হামজেহ পুর মার্কিন এই হামলাকে ‘একগুচ্ছ অপরাধ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, বুঞ্জি পানি শোধন প্ল্যান্টের সমুদ্র থেকে পানি তোলার একটি পাম্পিং স্টেশন এবং একটি পাওয়ার ট্রান্সফরমার এই হামলায় ‘সম্পূর্ণরূপে ধ্বংস’ হয়ে গেছে।

তিনি আরও যোগ করেন, ‘এই গ্রামগুলো এখন তীব্র পানি সংকটের মুখোমুখি হচ্ছে।’

সূত্র: আল-জাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..