✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

পচেত্তিনোর স্থলাভিষিক্ত হতে পারেন সাবেক ইংলিশ কোচ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১৭, | ২০:২০:২৭ |

শেষ ষোলোর লড়াইয়ের বেলজিয়ামের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যায় স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র। এই হারের পর কোচ মরিসিও পচেত্তিনোর ভবিষ্যত নিয়ে আলোচনা শুরু হয়। কেননা চলতি আসর শেষেই তার চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে।

এমন পরিস্থিতিতে সাবেক ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট এর নাম আলোচনায় এসেছে। ‘দ্য সান'-এর প্রতিবেদন অনুযায়ী, সাউথগেটের আন্তর্জাতিক ফুটবলে ফিরে আসা এবং যুক্তরাষ্ট্রের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা নিয়ে জোর আলোচনা চলছে। যদিও বিশ্বকাপের আগেই তার এসি মিলানে যোগ দেওয়ার কথা শোনা গিয়েছিল। পচেত্তিনো যদি শেষ পর্যন্ত দায়িত্ব ছাড়েন, সাউথগেটই হতে পারেন যুক্তরাষ্ট্রের পরবর্তী সেরা পছন্দ।

২০২৪ সালে ইউরো কাপের হ্যারি কেইনদের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর থেকে সাউথগেট লোকচক্ষুর আড়ালে থেকেছেন এবং অন্যান্য সুযোগ-সুবিধার দিকে মনোযোগ দিয়েছেন।তিনি বর্তমানে উয়েফা-র একজন কারিগরি পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং হার্ভার্ড বিজনেস স্কুলে অধ্যাপনাও করছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..