✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

পাক বাহিনীর গুলিতে বেলুচিস্তানে নিহত ২, শিশুসহ আহত ১১

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১৭, | ১৯:৫৭:২১ |

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মাস্তুং জেলার খাদকুচা এলাকায় পাকিস্তানি বাহিনীর গুলিতে দুইজন নিহত এবং চার শিশুসহ অন্তত ১১ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) পাকিস্তানি বাহিনীর একটি সামরিক কনভয়ের ওপর হামলার পর ওই এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রের দাবি, উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় সশস্ত্র ব্যক্তি ও পাকিস্তানি সামরিক সদস্যদের মধ্যে গোলাগুলি শুরু হয়। এ সময় পাকিস্তানি বাহিনীর নির্বিচার গুলিতে পাশের একটি ফলের বাগানে কর্মরত বুগতি উপজাতির দুই সদস্য নিহত হন। এ সময় আরও কয়েকজন আহত হন।

নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি ডেরা বুগতির পীর কোহ এলাকার বাসিন্দা হায়রান নোথানি বুগতির ছেলে হাদায়। দ্বিতীয় নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের মধ্যে কয়েকজন বুগতি উপজাতির শালওয়ানি শাখার সদস্য বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এ ঘটনায় চার শিশুসহ মোট ১১ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের কোয়েটায় স্থানান্তর করা হয়েছে।

এর আগে একই দিনে মাস্তুং এলাকায় পাকিস্তানি বাহিনীর একটি বড় সামরিক কনভয়ের ওপর হামলার ঘটনা ঘটে। তবে ওই হামলায় সামরিক বাহিনীর হতাহতের বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে, বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) হামলার দায় স্বীকার করে দাবি করেছে, এতে পাকিস্তানি বাহিনীর ৪৫ জন সদস্য নিহত হয়েছেন এবং এলাকায় সংঘর্ষ অব্যাহত রয়েছে। তবে এই দাবিরও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।


সূত্র : বেলুচিস্তান পোস্ট

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..