সর্বশেষ :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে যারা ‘ইংল্যান্ডের খেলায় প্রিমিয়ার লিগের মতো তীব্রতা নেই’ প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে: প্রধানমন্ত্রী টিকি-টাকা থেকে গতিময় ফুটবল, ১৬ বছরে বদলে যাওয়া স্পেনের গল্প বিশ্বকাপই ঠিক করবে ব্যালন ডি’অরের মালিক কে হবে : ওয়েন মেসিদের বিপক্ষে ইংল্যান্ডের গোপন অস্ত্র হতে পারেন মাইনু বয়স ৯১, টানা ১৮টি বিশ্বকাপের খবর লিখছেন এই আর্জেন্টাইন সাংবাদিক হালান্ডকে থামিয়েছি, এবার মেসিকেও থামাব: টুখেল

‘ইংল্যান্ডের খেলায় প্রিমিয়ার লিগের মতো তীব্রতা নেই’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১৫, | ১৮:৫৩:৩৩ |

ইংলিশ প্রিমিয়ার লিগে নিয়মিত খেলার কারণে ইংল্যান্ডের ফুটবলারদের সামর্থ্য সম্পর্কে ভালো ধারণা রয়েছে আর্জেন্টিনার মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের। তবে বিশ্বকাপে ইংল্যান্ডের পারফরম্যান্সে তিনি প্রিমিয়ার লিগের সেই পরিচিত তীব্রতা খুঁজে পাচ্ছেন না বলে জানিয়েছেন।

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে প্রতিপক্ষ নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেন লিভারপুলের এই মিডফিল্ডার। তিনি জানান, ইংলিশ খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা নিয়ে কোনো সন্দেহ নেই, তবে টুর্নামেন্টে এখন পর্যন্ত তাদের খেলায় লিগের মতো গতি ও চাপ দেখা যায়নি।

ম্যাক অ্যালিস্টার বলেন,‘প্রতি সপ্তাহান্তে প্রিমিয়ার লিগে তাদের অনেকের বিপক্ষে খেলি। তারা শারীরিকভাবে খুবই শক্তিশালী। তবে এই বিশ্বকাপে আমি তাদের মধ্যে সেই একই তীব্রতা দেখিনি। এর কারণ ক্লান্তি, আবহাওয়া নাকি অন্য কিছু আমি জানি না।’

তবে ইংল্যান্ডকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছেন না তিনি। ম্যাক অ্যালিস্টারের মতে, ফাইনালে উঠতে হলে আর্জেন্টিনাকে শারীরিক ও মানসিকভাবে নিজেদের সেরা অবস্থানে থাকতে হবে।

তিনি বলেন, ‘তারা অবশ্যই দুর্দান্ত একটি দল। তাদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা আছে। যেকোনো প্রতিপক্ষের বিপক্ষেই আমরা সেই সম্মান ধরে রাখি।’

ইংল্যান্ড ও আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে রয়েছে নানা বিতর্ক ও প্রতিদ্বন্দ্বিতার অধ্যায়। তাই সেমিফাইনালের মতো বড় ম্যাচে মানসিক দৃঢ়তাকেই গুরুত্বপূর্ণ মনে করছেন ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার।

ম্যাক অ্যালিস্টার বলেন, ‘মানসিক দিকটা খুব গুরুত্বপূর্ণ। ফুটবলে কৌশলগত বিষয় অবশ্যই থাকে, তবে সবচেয়ে প্রয়োজন হলো মানসিক শক্তি ও কৌশলের মধ্যে সঠিক ভারসাম্য রাখা।’

নকআউট পর্বে আর্জেন্টিনাকে কয়েকটি কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে। তবে সেসব নিয়ে চিন্তিত নন মাক আলিস্তের। তার মতে, বিশ্বকাপে এমন পরিস্থিতি স্বাভাবিক।

তিনি বলেন, ‘সম্ভবত আমরা যতটা চেয়েছিলাম, তার চেয়ে বেশি লড়াই করতে হয়েছে। কিন্তু এটি বিশ্বকাপ, এখানে বিশ্বের সেরা দলগুলো খেলে। ইংল্যান্ডের বিপক্ষে আমরা একটি তীব্র ও স্নায়ুক্ষয়ী ম্যাচের জন্য প্রস্তুত।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..