সর্বশেষ :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে যারা ‘ইংল্যান্ডের খেলায় প্রিমিয়ার লিগের মতো তীব্রতা নেই’ প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে: প্রধানমন্ত্রী টিকি-টাকা থেকে গতিময় ফুটবল, ১৬ বছরে বদলে যাওয়া স্পেনের গল্প বিশ্বকাপই ঠিক করবে ব্যালন ডি’অরের মালিক কে হবে : ওয়েন মেসিদের বিপক্ষে ইংল্যান্ডের গোপন অস্ত্র হতে পারেন মাইনু বয়স ৯১, টানা ১৮টি বিশ্বকাপের খবর লিখছেন এই আর্জেন্টাইন সাংবাদিক হালান্ডকে থামিয়েছি, এবার মেসিকেও থামাব: টুখেল

হরমুজ ইস্যুতে ইসলামাবাদ চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১৫, | ১৪:৩৮:০৭ |

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন।

ইরানের সংবাদমাধ্যম তাসনিমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সাম্প্রতিক মার্কিন সামরিক হামলা এবং হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের প্রেক্ষাপটেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর ভাষ্য, ইরানের সার্বভৌম অধিকার ও জাতীয় নিরাপত্তা রক্ষার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না।

গারিবাবাদি বলেন, হরমুজ প্রণালি ইরানের কৌশলগত স্বার্থের সঙ্গে গভীরভাবে জড়িত। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো আলোচনায় যাওয়ারও পরিকল্পনা নেই তেহরানের।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত টানা ৪০ দিন চলার পর ৭ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। পরে পাকিস্তানের মধ্যস্থতায় ১৭ জুন ইসলামাবাদে ১৪ দফা সমঝোতা স্মারকে সই করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

ওই সমঝোতা অনুযায়ী, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ রাখার অঙ্গীকার করেছিল ইরান। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা এবং বন্দর অবরোধ শিথিল করার প্রতিশ্রুতি দিয়েছিল।

তবে পরিস্থিতির অবনতি ঘটে গত ৫ জুলাই। সংযুক্ত আরব আমিরাতের দুটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলার ঘটনায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীকে দায়ী করে ওয়াশিংটন। এর পর ৭ জুলাই থেকে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় নতুন করে হামলা শুরু করে মার্কিন বাহিনী।

উত্তেজনা আরও বাড়ে ১৩ জুলাই, যখন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বন্দরগুলোর ওপর পুনরায় নৌ অবরোধ আরোপের নির্দেশ দেন। একই সঙ্গে তিনি ঘোষণা করেন, হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব যুক্তরাষ্ট্র নেবে এবং এ জলপথ ব্যবহারকারী সব বাণিজ্যিক জাহাজকে ২০ শতাংশ হারে টোল দিতে হবে।
ট্রাম্পের ওই ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ইসলামাবাদ সমঝোতা থেকে নিজেদের প্রত্যাহারের সিদ্ধান্ত জানায় তেহরান।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র অ্যাডমিরাল ব্র্যাড কুপার দাবি করেছেন, ইরানের ওপর অবরোধ পুনর্বহালের পর উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাত্রা বাড়িয়েছে ইরান।

বিশ্লেষকদের মতে, ইসলামাবাদ সমঝোতা ভেঙে যাওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সংঘাত আরও তীব্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : তাসনিম নিউজ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..