সর্বশেষ :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে যারা ‘ইংল্যান্ডের খেলায় প্রিমিয়ার লিগের মতো তীব্রতা নেই’ প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে: প্রধানমন্ত্রী টিকি-টাকা থেকে গতিময় ফুটবল, ১৬ বছরে বদলে যাওয়া স্পেনের গল্প বিশ্বকাপই ঠিক করবে ব্যালন ডি’অরের মালিক কে হবে : ওয়েন মেসিদের বিপক্ষে ইংল্যান্ডের গোপন অস্ত্র হতে পারেন মাইনু বয়স ৯১, টানা ১৮টি বিশ্বকাপের খবর লিখছেন এই আর্জেন্টাইন সাংবাদিক হালান্ডকে থামিয়েছি, এবার মেসিকেও থামাব: টুখেল

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৪৭৩৪

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১৫, | ১১:২৬:১৬ |

ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৭৩৪ জনে পৌঁছেছে। মঙ্গলবার দেশটির শীর্ষ আইনপ্রণেতা হোর্হে রদ্রিগেজ এক বিবৃতিতে হালনাগাদ এ তথ্য জানিয়েছেন।

গত ২৪ জুন ভেনেজুয়েলার ইয়ারাচুই রাজ্যে যথাক্রমে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, দুটি কম্পনের মধ্যে সময়ের ব্যবধান ছিল মাত্র ৪০ সেকেন্ড।

অল্প সময়ের ব্যবধানে পরপর দুটি বড় ধরনের ভূমিকম্প আঘাত হানায় দেশটিতে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। প্রাণহানির পাশাপাশি বহু ঘরবাড়ি, স্থাপনা এবং অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনো জরুরি উদ্ধার অভিযান ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র নিরূপণ এবং দুর্গত মানুষের সহায়তায় কাজ চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..