✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

স্পেনকেই ‘ফেবারিট’ বললেন ফ্রান্স কোচ দেশম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১৪, | ১৮:৪৪:১৮ |

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর হাইভোল্টেজ সেমিফাইনালে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হওয়ার আগে মনস্তাত্ত্বিক লড়াই শুরু করে দিয়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। ফাইনালের ওঠার এই লড়াইয়ের আগে সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে দেশম স্পষ্ট জানিয়েছেন, তার চোখে এই ম্যাচে স্পেনই ফেবারিট বা জয়ের অন্যতম দাবিদার। 

টেক্সাসের আর্লিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে টুর্নামেন্টের সেরা দুই দলের এই মহারণকে ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মাঝে তুমুল উত্তেজনা বিরাজ করছে। চলতি বিশ্বকাপে ফ্রান্স একের পর এক চোখ ধাঁধানো পারফরম্যান্স উপহার দিলেও, স্পেনের শুরুটা হয়েছিল কিছুটা ধাক্কা খেয়ে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পুঁচকে কেপ ভার্দের বিরুদ্ধে গোলশূন্য ড্র করার পর ধীরে ধীরে নিজেদের ছন্দ ফিরে পায় স্প্যানিশরা।

তবে প্রথম ম্যাচের ব্যর্থতা ভুলে স্পেনের শক্তির ওপরই বেশি জোর দিচ্ছেন ফরাসি কোচ। দেশম বলেন, কেপ ভার্দের বিরুদ্ধে প্রথম ম্যাচটি ভুলে যাওয়া উচিত, কারণ এরপর থেকে স্পেন প্রমাণ করেছে যে তারাই টুর্নামেন্টের মূল দাবিদার। তিনি প্রতিপক্ষ স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে কিংবা তাদের দলের ওপর বাড়তি কোনো চাপ তৈরি করতে চান না উল্লেখ করে বলেন, ফুটবল দুনিয়া স্পেনের কাছ থেকে বড় কিছুই আশা করছে। স্পেনের আক্রমণভাগ যেমন শক্তিশালী, ঠিক তেমনই তাদের রক্ষণভাগও বেশ জমাট। বিগত ছয়-সাতটি ম্যাচে তারা মাত্র একটি গোল হজম করেছে।

ফরাসি কোচের এমন মন্তব্যের জবাবে স্পেনের কোচ দে লা ফুয়েন্তে অবশ্য মৃদু হেসে জানান, টুর্নামেন্টের শুরু থেকেই কে ফেবারিট আর কে নয়—এসব কথায় তিনি কান দেন না। কারণ মাঠের লড়াইয়ে এগুলো কোনো প্রভাব ফেলে না। সেমিফাইনালে দুটি সেরা দলই একে অপরের মুখোমুখি হচ্ছে এবং ফেবারিট তকমা তাদের ওপর নতুন করে কোনো বাড়তি চাপ তৈরি করছে না। দেশের জন্য সেরাটা উজাড় করে দেওয়ার মানসিক চাপ তাদের এমনিতেই রয়েছে।

দুই দলের আক্রমণভাগের শক্তি বিবেচনা করে ম্যাচটি অত্যন্ত আকর্ষণীয় ও রোমাঞ্চকর হবে বলে মনে করেন দিদিয়ের দেশম। স্পেনের তারকা উইঙ্গার লামিন ইয়ামালের কাছ থেকে বড় ধরনের হুমকির সম্ভাবনা থাকলেও তা নিয়ে খুব একটা চিন্তিত নন ফরাসি কোচ। বিগত ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল এবং উয়েফা নেশনস লিগে ফ্রান্সের বিপক্ষে ইয়ামাল গোল করলেও, দেশম মনে করেন প্রতিপক্ষের শক্তি সীমাবদ্ধ করার মতো যথেষ্ট রণকৌশল তাদের জানা আছে। ওয়ান-টু-ওয়ান লড়াইয়ে ইয়ামাল কঠিন হলেও ফরাসি ডিফেন্ডারদের পরাস্ত করাও তার জন্য সহজ হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। একইসঙ্গে ফরাসি সমর্থকদের স্বস্তি দিয়ে কোচ নিশ্চিত করেছেন যে, মরক্কোর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে হালকা চোট পাওয়া দলের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে সেমিফাইনালের মহারণের জন্য শতভাগ প্রস্তুত রয়েছেন।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..