✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

স্থানীয় সরকার নির্বাচন

ভোটের ২৫ দিন আগেই ভোটকেন্দ্র চূড়ান্ত করবে ইসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১১, | ১৯:৫৮:৪৮ |

এখন থেকে সব স্থানীয় সরকার নির্বাচনে ভোটগ্রহণের ২৫ দিন আগে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করবে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ সংশোধন করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) ইসির কর্মকর্তারা এ তথ্য জানান।

সংশোধিত নীতিমালা অনুযায়ী, আগে জেলা পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনের ক্ষেত্রে ভোটকেন্দ্রের তালিকা ভোটগ্রহণের ১৫ দিন আগে চূড়ান্ত করার বিধান ছিল। নতুন সিদ্ধান্তে এ সময়সীমা বাড়িয়ে ২৫ দিন করা হয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগে থেকেই ভোটের ২৫ দিন আগে কেন্দ্র চূড়ান্ত করার বিধান ছিল। এবার জেলা পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনেও একই নিয়ম কার্যকর করা হলো।

এ ছাড়া সংশোধিত নীতিমালায় সব স্থানীয় সরকার নির্বাচনে প্রতি ৬০০ জন পুরুষ ভোটারের জন্য একটি বুথ এবং প্রতি ৫০০ জন নারী ভোটারের জন্য একটি বুথ রাখার বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।

নির্বাচন কমিশন আগামী আগস্টের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন শুরু করার পরিকল্পনা করছে।

এ লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সীমানা পুনর্নির্ধারণের কাজ দ্রুত শেষ করতে সরকারকে চিঠি দিয়েছে ইসি। পাশাপাশি প্রতিটি প্রতিষ্ঠানের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়েছে, সে তথ্যও চাওয়া হয়েছে। বর্তমানে ইউনিয়ন পরিষদ ছাড়া অধিকাংশ স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..