✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বান্দরবানে বন্যা পরিস্থিতির অবনতি, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১১, | ১৪:২৮:৪৯ |

বান্দরবান জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। শুক্রবার রাত থেকে হওয়া অতিভারী বৃষ্টিতে পানি নেমে যাওয়া এলাকাগুলো আবার প্লাবিত হয়েছে। 

শুক্রবার সন্ধ্যায় জেলা শহরের আর্মিপাড়া, মেম্বার পাড়া, ইসলামপুর, ওয়াপদা ব্রিজ, ফায়ার সার্ভিস এলাকা, বালাঘাটা, কালাঘাটা, ক্যাওচিং পাড়া, মুসলিম পাড়া ও শেরে বাংলা নগর এলাকা থেকে পানি অনেকটা নেমে যায়। তবে শুক্রবার রাত থেকে চলা অতিভারী বৃষ্টিতে এসব এলাকায় পানি বেড়ে ৮ ফুট হয়ে গেছে।

এদিকে প্রবল বর্ষণে শনিবার সকালে বাসস্ট্যান্ড থেকে রেইচা লম্বা রাস্তা পয়েন্ট পর্যন্ত বিভিন্ন অংশে বিশাল গাছ উপড়ে পড়ে ৩৩ কেভি লাইনের বিদ্যুৎ খুঁটির উপর। এতে মাঝে মাঝেই সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং জেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

উজান থেকে আসা পাহাড়ি ঢলে পানিতে ডুবে বান্দরবান-কেরানিহাট সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। অন্যদিকে শহরের বালাঘাটা এলাকার রাস্তা ৪ ফুট পানিতে ডুবে যাওয়া বান্দরবানের সঙ্গে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, শনিবার বেলা ১২টায় সাঙ্গু নদী বান্দরবান শহর পয়েন্টে বিপৎসীমার ২ মিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অন্যদিকে মাতামুহুরী নদীতে বিপৎসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..