✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

আর্জেন্টিনা-সুইজারল্যান্ডের কোয়ার্টার ফাইনালে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১১, | ১৪:১৭:৫১ |

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আগামীকাল সকালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের দল সুইজারল্যান্ড। সেমিফাইনালে ওঠার এই গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে ম্যাচের সম্ভাব্য ফল নিয়ে পূর্বাভাস দিয়েছে ক্রীড়া পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টার সুপার কম্পিউটার।

ম্যাচ শুরুর আগে ২৫ হাজার বার সিমুলেশন চালিয়ে সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ করেছে সুপার কম্পিউটার। সেই বিশ্লেষণে নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা দেখানো হয়েছে ৫৭ দশমিক ৭ শতাংশ।

অন্যদিকে সুইজারল্যান্ডের জয়ের সম্ভাবনা মাত্র ১৮ দশমিক ০ শতাংশ। এছাড়া ২৪ দশমিক ৩ শতাংশ ক্ষেত্রে ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে, প্রয়োজন হলে টাইব্রেকারেও নিষ্পত্তি হতে পারে।

পরিসংখ্যান আর্জেন্টিনার পক্ষেই থাকলেও নকআউট পর্বে অঘটনের সম্ভাবনা সবসময়ই থাকে। তবু সামগ্রিক হিসাব অনুযায়ী শেষ চার নিশ্চিত করার সম্ভাবনা আর্জেন্টিনার ৬৯ দশমিক ৪ শতাংশ।

অন্যদিকে সুইজারল্যান্ডের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা দেখানো হয়েছে ৩০ দশমিক ৬ শতাংশ। সেমিফাইনালে উঠতে পারলে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড অথবা নরওয়ে।

এখন দেখার বিষয়, সুপার কম্পিউটারের পূর্বাভাস মাঠের লড়াইয়ে কতটা সত্যি হয়, নাকি আবারও সব হিসাব উল্টে দিয়ে নতুন চমক উপহার দেয় বিশ্বকাপের নকআউট পর্ব।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..