✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

‘চুক্তির কাগজ ছিঁড়ে আনচেলত্তিকে বিদায় করো’, ক্ষোভ উগরে দিলেন রোমারিও

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১০, | ১৩:০৭:৫৫ |

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের কাছে হেরে ব্রাজিলের আকস্মিক বিদায় যেন কিছুতেই মেনে নিতে পারছে না সে দেশের ফুটবল মহল। এই ভরাডুবির পর সেলেসাওদের হেড কোচ কার্লো আনচেলত্তির ওপর চরম ক্ষোভ উগরে দিয়েছেন ১৯৯৪ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিও। 

নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইতালিয়ান এই কোচের কঠোর সমালোচনা করে তাকে অবিলম্বে কোচের পদ থেকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন। বিশ্বকাপের এই ব্যর্থ অভিযানকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়ে তিনি আনচেলত্তিকে দ্রুত বিদায় করার পক্ষে সওয়াল করেন।

সাক্ষাৎকারে নিজের স্বভাবসুলভ আক্রমণাত্মক ভঙ্গিতে রোমারিও বলেন, তিনি যদি ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি হতেন, তবে ম্যাচের পরপরই ড্রেসিংরুমে গিয়ে আনচেলত্তির চুক্তি ছিঁড়ে ফেলতেন এবং তাকে বিদায় নিতে বলতেন। আইনি লড়াইয়ের পরোয়া না করে এই ব্যর্থতার জন্য কোচকে সরাসরি জবাবদিহিতার আওতায় আনা উচিত ছিল বলে তিনি মনে করেন। এর আগেও একাধিকবার সাবেক এই রিয়াল মাদ্রিদ কোচের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলা রোমারিও স্পষ্ট করে দিয়েছেন যে, এমন বিপর্যয়ের পর আনচেলত্তির ব্রাজিলের ডাগআউটে থাকার কোনো নৈতিক অধিকার নেই।

কোচের কড়া সমালোচনা করার পাশাপাশি আনচেলত্তির অদ্ভুত সব কৌশলগত সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন রোমারিও। ম্যাচে ব্রুনো গিমারায়েসকে তুলে নেওয়া কিংবা রক্ষণভাগের খেলোয়াড় সংকটের অজুহাতে এডারসনকে রাইটব্যাকে খেলানোর মতো সিদ্ধান্তগুলো তার কাছে একেবারেই বোধগম্য হয়নি। দলে সঠিক ফুলব্যাক না রাখা এবং চোটের বিপরীতে সেন্টারব্যাক দিয়ে জোড়াতালি দেওয়ার এই রণকৌশলকে তিনি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন।

ব্রাজিল দলের অতীত কোচদের প্রসঙ্গ টেনে সাবেক এই তারকা স্ট্রাইকার ক্ষোভ প্রকাশ করে বলেন, অতীতে দুঙ্গা হেরে বিদায় নিয়েছেন, স্কোলারি বিশ্বকাপ জিতে টিকে ছিলেন, আবার তিতে হেরেও দায়িত্বে থেকে পরবর্তীতে আবারও হেরেছেন। কিন্তু এবার আনচেলত্তির মতো একজন বিদেশি কোচ এমন লজ্জাজনক হারের পরও দায়িত্বে থেকে যাবেন, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। 

নরওয়ের কাছে হেরে ব্রাজিলের এই হেক্সা মিশন ভেস্তে যাওয়ার পর থেকে দেশটির ফুটবল অঙ্গনে যে ঝড় বইছে, রোমারিওর এই বিস্ফোরক মন্তব্য তাতে নতুন করে ঘি ঢালল।

সূত্র: মার্কা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..