✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

উপহাস থেকে বিশ্বমঞ্চের নায়ক, স্কালোনির অনন্য যাত্রা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০৮, | ১৯:৪১:২৬ |

একসময় যাকে ‘ট্রাফিক পুলিশ’ হওয়ারও অযোগ্য বলে কটাক্ষ করেছিলেন আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা, সেই লিওনেল স্কালোনিই এখন দেশটির ফুটবল ইতিহাসের অন্যতম সফল কোচ। সমালোচনা, সংশয় আর অবমূল্যায়ন পেছনে ফেলে তিনি গড়ে তুলেছেন আধুনিক আর্জেন্টিনার অন্যতম সেরা দল।

২০১৮ রাশিয়া বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর আর্জেন্টিনার দায়িত্ব পান স্কালোনি। তখন কোচ হিসেবে মার্সেলো বিয়েলসা, মাউরিসিও পোচেত্তিনো কিংবা দিয়েগো সিমিওনের মতো তারকা নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত অপেক্ষাকৃত অনভিজ্ঞ স্কালোনির ওপরই আস্থা রাখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

দায়িত্ব নিয়েই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া লিওনেল মেসিকে ফিরিয়ে আনা। সহকারী কোচ পাবলো আইমারকে সঙ্গে নিয়ে মেসির সঙ্গে যোগাযোগ করেন স্কালোনি। সেই আলোচনার মধ্য দিয়েই শুরু হয় আর্জেন্টিনার নতুন অধ্যায়।

মেসি ও স্কালোনির সম্পর্ক অবশ্য আরও পুরোনো। ২০০৫ সালে মেসির অভিষেক ম্যাচে লাল কার্ড দেখার পর হতাশ তরুণ ফুটবলারের পাশে দাঁড়িয়েছিলেন স্কালোনি। সময়ের সঙ্গে সেই সম্পর্ক আরও দৃঢ় হয়েছে, যা পরবর্তীতে আর্জেন্টিনার সাফল্যের অন্যতম ভিত্তি হয়ে ওঠে।

স্কালোনির অধীনে আর্জেন্টিনা শুধু শিরোপাই জেতেনি, গড়ে তুলেছে লড়াকু মানসিকতার একটি দল। কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো এখন দলটির অন্যতম বৈশিষ্ট্য। ২০২৬ বিশ্বকাপেও কেপ ভার্দে ও মিশরের বিপক্ষে পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তনের নজির গড়েছে আলবিসেলেস্তেরা।

কৌশলগত দিক থেকেও নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন স্কালোনি। প্রতিপক্ষ অনুযায়ী একাদশ ও পজিশনে পরিবর্তন এনে একাধিক ম্যাচে সফল হয়েছেন তিনি। খেলোয়াড়দের সর্বোচ্চ সামর্থ্য কাজে লাগিয়ে দলকে এগিয়ে নেওয়ার দক্ষতাই তাকে বিশ্বের সেরা কোচদের কাতারে জায়গা করে দিয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..