✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়, বললেন সুইস কোচ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০৮, | ১৯:২২:০৫ |

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে সমীহ করলেও তাদের হারানো অসম্ভব নয় বলে মন্তব্য করেছেন সুইজারল্যান্ডের প্রধান কোচ মুরাত ইয়াকিন। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসী কণ্ঠেই নিজের দলের লক্ষ্য জানিয়ে দিয়েছেন তিনি।

মিশরের বিপক্ষে নাটকীয় ৩-২ গোলের জয়ে শেষ আট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আগামী ১২ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড।

শেষ ষোলোয় টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পর প্রতিপক্ষ আর্জেন্টিনাকে নিয়ে প্রশ্ন করা হলে ইয়াকিন বলেন, ‘বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে পারা আমাদের জন্য দারুণ একটি সুযোগ। তবে আর্জেন্টিনা অজেয় নয়। আমরা অবশ্যই তাদের হারানোর সর্বোচ্চ চেষ্টা করব। লাতিন আমেরিকার দলগুলোর মানসিকতা সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে।’

১৯৫৪ সালের পর এই প্রথম বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড। এবারের টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে ইউরোপের দলটি। গ্রুপপর্বে শীর্ষস্থান অর্জনের পর নকআউটে আলজেরিয়া ও কলম্বিয়াকে হারিয়ে শেষ আটে জায়গা করে নেয় তারা।

সুইজারল্যান্ডের অভিজ্ঞ ডিফেন্ডার রিকার্দো রদ্রিগেজও আর্জেন্টিনার শক্তিমত্তার কথা স্বীকার করেছেন। তবে তিনি বিশ্বাস করেন, কঠিন এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত তার দল।

রদ্রিগেজ বলেন, ‘আর্জেন্টিনা অসাধারণ একটি দল। তাদের দলে অনেক বিশ্বমানের ফুটবলার রয়েছে, একজন ভালো কোচও আছেন। তারা কীভাবে খেলে, সেটা আমরা জানি। আর তাদের দলে বিশ্বের সেরা খেলোয়াড় লিওনেল মেসি আছেন।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..