✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

সিরিয়া সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট, হোটেলের কাছে ভয়াবহ বিস্ফোরণ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০৭, | ১৪:৪৯:৩১ |

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সিরিয়া সফরের মধ্যেই রাজধানী দামেস্কে অন্তত দুটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার পর্যটন মন্ত্রণালয় এবং ম্যাক্রোঁর থাকার জন্য নির্ধারিত হোটেলের কাছাকাছি এলাকায় বিস্ফোরণগুলো ঘটে। এতে শহরের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের পর দামেস্কের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী উড়ছে।

একটি নিরাপত্তা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, ব্যস্ত বেসামরিক এলাকায় বিস্ফোরণগুলো ঘটেছে। তিনি ঘটনাটিকে একটি অপরাধমূলক হামলা হিসেবে উল্লেখ করেছেন। এতে বেশ কয়েকজন হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এবং আল জাজিরার যাচাইকৃত ভিডিওতে একটি গাড়িতে আগুন জ্বলতে দেখা গেছে।

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিতে বর্তমানে দামেস্কে অবস্থান করছেন ইমানুয়েল ম্যাক্রোঁ। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্রাসাদ জানিয়েছে, বিস্ফোরণের সময় ম্যাক্রোঁ প্রেসিডেন্ট আল-শারার সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে পথে ছিলেন। তবে তিনি বিস্ফোরণের শব্দ শোনেননি এবং তাঁর সফরসূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।

আল জাজিরার সংবাদদাতা ওবাইদা হিতো জানিয়েছেন, বিস্ফোরণের পর ঘটনাস্থল ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী এবং আশপাশের সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়। তবে প্রেসিডেন্ট প্রাসাদের আশপাশের পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত সপ্তাহেও মধ্য দামেস্কের একটি ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত এবং ২০ জন আহত হয়েছিলেন। নতুন এই বিস্ফোরণের ঘটনায় সিরিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: আল-জাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..