✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

ইয়ামালকে রক্ষণে অতিরিক্ত দায়িত্ব দিতে চান না স্পেন কোচ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০৬, | ২০:১৬:৩৮ |

পর্তুগালের বিপক্ষে গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচের আগে লামিনে ইয়ামালের রক্ষণাত্মক ভূমিকা নিয়ে বাড়তি চাপ দেওয়ার কোনো পরিকল্পনা নেই স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের। তরুণ এই ফরোয়ার্ড ইতিমধ্যেই যথেষ্ট পরিশ্রম করছে বলে মনে করেন তিনি।

আজ বাংলাদেশ সময় রাত ১টায় শেষ ষোলোতে পর্তুগালের মুখোমুখি হবে স্পেন। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ইয়ামালকে ঘিরেই ছিল মূল আলোচনা।

গত বছর নেশন্স লিগের ফাইনালে স্পেন ও পর্তুগাল মুখোমুখি হয়েছিল, যেখানে টাইব্রেকারে পরাজিত হয় স্পেন। সেই ম্যাচের স্মৃতিও উঠে আসে কোচের কথায়।

নুনো মেন্ডেসের বিপক্ষে ইয়ামালের পারফরম্যান্স প্রসঙ্গে দে লা ফুয়েন্তে বলেন,‘সে একজন কঠিন প্রতিপক্ষ। ইয়ামালকে শান্ত থাকতে হবে এবং নিজের খেলায় মনোযোগ দিতে হবে। প্রতিটি ম্যাচ আলাদা। আগের অভিজ্ঞতা সবসময় পুনরাবৃত্তি হয় না।’

তবে রক্ষণে ইয়ামালকে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার সম্ভাবনা নাকচ করে দেন স্পেন কোচ। তিনি বলেন,‘লামিন সবসময়ই কঠোর পরিশ্রম করে। তবে তার ওপর বাড়তি কিছু চাপ দেওয়া উচিত নয়। আমরা চাই সে প্রতিপক্ষের রক্ষণকে ব্যস্ত রাখুক। সেটাই আমাদের জন্য যথেষ্ট।’

ইয়ামালের মানসিকতা নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি। কোচের ভাষায়,‘সে দায়িত্ব নিতে পছন্দ করে এবং মাঠে আলোয় থাকতে চায়। অনুশীলনে তাকে দেখা সত্যিই আনন্দের। আমি নিশ্চিত, সে দারুণ একটি ম্যাচ খেলবে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..