✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

জয় উদযাপনই কাল হলো, গুরুতর চোটে ইংলিশ মিডফিল্ডার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০৬, | ২০:০৩:১৯ |

মেক্সিকোর বিপক্ষে ইংল্যান্ডের ঐতিহাসিক জয়ের পর উদযাপনের সময় পড়ে গিয়ে কবজিতে গুরুতর চোট পেয়েছেন ইংলিশ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন।

রবিবার রাতে অ্যাজটেকা স্টেডিয়ামে ৩-২ গোলে মেক্সিকোকে হারায় ইংল্যান্ড। দলের হয়ে দুটি গোল করেন জুড বেলিংহ্যাম এবং একটি পেনাল্টি গোল করেন হ্যারি কেইন।

ম্যাচের দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময় ১০ জন নিয়ে খেলতে হয় ইংল্যান্ডকে। কারণ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জ্যারেল কোয়ানসাহ। এরপর শেষ ৩০ মিনিটে মেক্সিকোর একের পর এক আক্রমণ সফলভাবে ঠেকিয়ে জয় নিশ্চিত করে ইংল্যান্ড।

ম্যাচ শেষে গোলপোস্টের পেছনে থাকা ইংল্যান্ডের সমর্থকদের কাছে গিয়ে ওয়ান্ডারওয়াল গান গেয়ে বিজয় উদযাপন করছিলেন খেলোয়াড়রা। সেই সময়ই দুর্ঘটনার শিকার হন হেন্ডারসন।

ইংল্যান্ডের ডিফেন্ডার ড্যান বার্ন জানান, বিজ্ঞাপন বোর্ডের ওপর দিয়ে যাওয়ার সময় হেন্ডারসন পড়ে যান। টেলিভিশনের ফুটেজে দেখা যায়, পরে তাকে স্ট্রেচারে করে মাঠ থেকে বের করে নেওয়া হয়।

ম্যাচ শেষে ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টুখেল নিশ্চিত করেন, হেন্ডারসনের চোট গুরুতর। তিনি বলেন, তার কবজিতে চোট লেগেছে। বর্তমানে সে হাসপাতালে আছে। এটি বেশ গুরুতর চোট।

টুখেল আরও বলেন, এমন আনন্দের রাতে জর্ডান হেন্ডারসন আমাদের সঙ্গে নেই, এটা খুবই দুঃখজনক। হাসপাতালে তার কী ধরনের চিকিৎসা চলছে, তা আমি এখনো জানি না। সংবাদ সম্মেলন শেষ করে বের হওয়ার পর চিকিৎসক আমাকে জানিয়েছেন, সে হাসপাতালে রয়েছে।

জানা গেছে, হেন্ডারসন ইংল্যান্ড দলের একজন স্টাফ সদস্যকে সঙ্গে নিয়ে মেক্সিকো সিটিতেই থাকবেন। অন্যদিকে দলের বাকি সদস্যরা যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটিতে অবস্থিত দলের অনুশীলন ক্যাম্পে ফিরে যাবেন।

সম্প্রতি পানামার বিপক্ষে মাঠে নেমে ইংল্যান্ডের প্রথম পুরুষ ফুটবলার হিসেবে চারটি বিশ্বকাপে খেলার অনন্য রেকর্ড গড়েন হেন্ডারসন।

তবে মেক্সিকোর বিপক্ষে এই ম্যাচে মাঠে নামেননি তিনি। পুরো ম্যাচ বেঞ্চে থাকলেও শেষ দিকে প্রতিবাদ করার কারণে একটি হলুদ কার্ড দেখেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..