✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

কোরিয়ার ফুটবল ফেডারেশনের সভাপতির পদত্যাগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০৬, | ২০:০১:৪৯ |

বিশ্বকাপে হতাশাজনক বিদায়ের পর দক্ষিণ কোরিয়ার জাতীয় ফুটবল ফেডারেশনের প্রধান চুং মং-গিউ তার পদ থেকে পদত্যাগ করেছেন। সোমবার(৬ জুলাই) দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন(কেএফএ) জানিয়েছে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শেষ বৈঠকের পর চুং আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দিয়েছেন।

২০১৩ সাল থেকে দায়িত্ব পালন করা চুং বলেন, এমন কিছু মুহূর্ত ছিল যখন আমি প্রত্যাশা পূরণ করতে পেরেছি, আবার এমন কিছু মুহূর্তও ছিল যখন আমি আপনাদের গভীরভাবে হতাশ করেছি। সব সাফল্যের কৃতিত্ব আমাদের ফুটবলার ও সমর্থকদের, আর সব ভুলের দায়ভার আমার।

তিনি আরও বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, অতীতে যেমনটা হয়েছে এবারও কোরিয়ান ফুটবল সব প্রতিকূলতা কাটিয়ে আবারও সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাবে।

এর আগে গত ২৯মে বিশ্বকাপ শেষে দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছিলেন চুং মং-গিউ। এবার বিশ্বকাপের গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে ১-০ ব্যবধানের হেরে যায় দক্ষিণ কোরিয়া।

২০২৪ সালের জুলাই মাসে হং এর নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। ওই বছর সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন মন্ত্রণালয় ফুটবল ফেডারেশনের কার্যক্রম নিয়ে ব্যাপক তদন্ত চালায়। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে চুং ও কেএফএ-র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

কেএফএ মন্ত্রণালয়ের সঙ্গে আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েছে। বিশ্বকাপ থেকে বিদায়ের পর মন্ত্রণালয় ফুটবল সংস্থাটির বিরুদ্ধে আরও একটি নিরীক্ষা বা অডিট চালানোর পরিকল্পনা করছে। কেএফএ-র নিয়ম অনুযায়ী, নির্বাচনের আগে সংস্থার চারজন সহ-সভাপতির মধ্যে একজন অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। কেএফএ প্রধান হিসেবে চুং-এর চতুর্থ মেয়াদে তখনো প্রায় তিন বছর বাকি ছিল। বিদায়ী সভাপতির মেয়াদে যদি এক বছরের বেশি সময় বাকি থাকে। এক্ষেত্রে ৬০ দিনের মধ্যে তার উত্তরসূরি নির্বাচন করতে হয়। 

পুরুষদের বিশ্বকাপে এশীয় মহাদেশের জন্য দক্ষিণ কোরিয়ার ২০০২ সালের সেমিফাইনালে ওঠার কৃতিত্বটিই এখন পর্যন্ত মানদণ্ড হিসেবে বিবেচিত হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..