✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

রোনালদো বনাম ইয়ামাল: আইবেরিয়ান ডার্বিতে ফুটবল বিশ্বের নজর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০৬, | ১৩:০৭:৫৬ |

ফুটবল বিশ্ব আজ তাকিয়ে আছে বহুল প্রতীক্ষিত আইবেরিয়ান ডার্বির দিকে, যেখানে মুখোমুখি হচ্ছে স্পেন ও পর্তুগাল। ফ্লোরিডার ডালাসে অনুষ্ঠিত এই ম্যাচ ঘিরে তৈরি হয়েছে উত্তেজনার পারদ, আর আলোচনার কেন্দ্রবিন্দুতে দুই প্রজন্মের দুই তারকা—ক্রিশ্চিয়ানো রোনালদো ও লামিনে ইয়ামাল।

ম্যাচটি শুধু একটি নকআউট লড়াই নয়, বরং ভবিষ্যৎ ও অভিজ্ঞতার দ্বৈরথ হিসেবেও দেখা হচ্ছে। একদিকে বার্সেলোনার তরুণ সেনসেশন ইয়ামাল, অন্যদিকে বিশ্বফুটবলের কিংবদন্তি রোনালদো। 

স্পেন শিবিরে আত্মবিশ্বাসের পারদ চড়া। কোচ লুইস দে লা ফুয়েন্তের দল এখন পর্যন্ত টুর্নামেন্টে চার ম্যাচে কোনো গোল হজম করেনি। অস্ট্রিয়ার বিপক্ষে শেষ ম্যাচে ৩-০ ব্যবধানে জিতে শেষ ষোলোতে এসেছে স্পেন। উনাই সিমোনের গোলরক্ষকত্ব, কুকুরেল্লা-লাপোর্তে-কুবারসি-পোরোর রক্ষণ এবং পেদ্রি-রদ্রি-ড্যানি ওলমোর শক্তিশালী মিডফিল্ড স্পেনকে করেছে ভারসাম্যপূর্ণ।

আক্রমণভাগে ইয়ামালের সঙ্গে আছেন আলেক্স বায়েনা ও স্ট্রাইকার ওয়েজারবাল। বেঞ্চে থাকছেন নিকো উইলিয়ামস ও ফের্নান্দো তোরেসের মতো তারকারা। কোচ দে লা ফুয়েন্তে বলেছেন, “নকআউটে প্রতিটি দলই শক্তিশালী। এখানে নিজের সর্বোচ্চটা দিতে হবে।”

অন্যদিকে পর্তুগালও আত্মবিশ্বাসী। ৪-২-৩-১ ফর্মেশনে মাঠে নামার সম্ভাবনা রয়েছে রোনালদোদের। গোলে দিয়োগো কস্তা, রক্ষণে কানসেলো, দিয়াস ও মেন্ডেস, মাঝমাঠে ভিতিনিয়া ও নেভেস এবং আক্রমণে ব্রুনো ফার্নান্দেস, লিও ও পেদ্রো নেতোর সঙ্গে থাকবেন রোনালদো।

তবে ফিটনেস ইস্যু চিন্তায় রেখেছে পর্তুগালকে। আগের ম্যাচে ভিতিনিয়া ও ব্রুনোকে মাঝপথে তুলে নিতে হয়েছিল, তাদের খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..