✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

গাজার ২০ শিশুসহ ১০০ ফিলিস্তিনিকে আশ্রয় দিলো স্পেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০৬, | ১২:১৫:৪০ |
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা থেকে গুরুতর অসুস্থ ও আহত ২০ ফিলিস্তিনি শিশুকে উন্নত চিকিৎসার জন্য স্পেনে স্থানান্তর করা হয়েছে। পরিবারের সদস্যদেরসহ মোট ১০০ ফিলিস্তিনি বর্তমানে দেশটিতে অবস্থান করছেন। এটি স্পেন সরকারের ষষ্ঠ মেডিকেল ইভাকুয়েশন কর্মসূচির আওতায় বাস্তবায়িত হয়েছে।

স্পেনের স্বাস্থ্যমন্ত্রী মোনিকা গার্সিয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, যুদ্ধের ভয়াবহতা থেকে আসা এসব শিশু এখন দেশটির বিভিন্ন হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা ও সেবা পাবে। তিনি বলেন, শিশুরা যুদ্ধের আতঙ্ক নিয়ে এলেও তাদের জন্য নতুন আশা ও নিরাপদ ভবিষ্যতের দুয়ার খুলে গেছে।

এদিকে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, কোনো শিশুরই গাজার মতো মানবিক বিপর্যয়ের শিকার হওয়া উচিত নয়। তিনি জোর দিয়ে বলেন, চিকিৎসা শেষে এসব শিশুর নিজ দেশে নিরাপদে ফিরে যাওয়ার অধিকার নিশ্চিত করাও আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব।

গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আসছে স্পেন। দেশটি ইউরোপীয় ইউনিয়ন-ইসরায়েল অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিতের আহ্বান জানিয়েছে, তেল আবিব থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে এবং ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি কার্যক্রমও নিষিদ্ধ করেছে।

এর আগে, ২০২৪ সালের মে মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পর স্পেন ও ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..