✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি পেয়েছে কোন দল?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০৬, | ১১:৪৭:১১ |
বিশ্বকাপের শেষ ষোলোর একদিনে দুই ম্যাচে চারটি পেনাল্টির বাঁশি বাজানোর পর নতুন করে আলোচনায় এসেছে টুর্নামেন্টে সবচেয়ে বেশি পেনাল্টি পাওয়া দলগুলোর পরিসংখ্যান। ব্রাজিল-নরওয়ে ম্যাচে ব্রাজিল দুটি এবং মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচে দুই দলই একটি করে পেনাল্টি পাওয়ায় বিষয়টি নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ আরও বেড়েছে।

বিশ্বকাপের ইতিহাসের পরিসংখ্যান বলছে, সবচেয়ে বেশি পেনাল্টি পাওয়া দলের তালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা ও স্পেন। দুই দলই এখন পর্যন্ত বিশ্বকাপে পেয়েছে ১৮টি করে পেনাল্টি।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফ্রান্স। বিশ্বচ্যাম্পিয়নরা টুর্নামেন্টের ইতিহাসে পেয়েছে ১৭টি পেনাল্টি।

এরপর যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছে জার্মানি, ব্রাজিল ও ইংল্যান্ড। এই তিন দলই বিশ্বকাপে পেয়েছে ১৫টি করে পেনাল্টি। তালিকায় এরপরই রয়েছে মেক্সিকো, যাদের ঝুলিতে রয়েছে ১৪টি পেনাল্টি।

বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি পাওয়া দল:
আর্জেন্টিনা – ১৮
স্পেন – ১৮
ফ্রান্স – ১৭
জার্মানি – ১৫
ব্রাজিল – ১৫
ইংল্যান্ড – ১৫
মেক্সিকো – ১৪

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..