✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের আগে ওয়াশিংটনের সতর্কতা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০৫, | ১৮:২৩:১৩ |

বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে ওঠার এই লড়াইয়ে গ্যালারি ভর্তি মেক্সিকান সমর্থকদের চাপ তো থাকছেই, তবে স্টেডিয়ামের বাইরে ছড়িয়ে যাবে এমন ম্যাচের উন্মাদনা।

ইংল্যান্ড ও মেক্সিকোর মধ্যকার নকআউট ম্যাচটি অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটির আইকনিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে। ম্যাচটির আগে মেক্সিকো সিটিতে অবস্থিত মার্কিন দূতাবাস দেশটির নাগরিকদের ওপর বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

মেক্সিকোর স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় ম্যাচটি শুরু হবে। এ উপলক্ষে দেশটির রাজধানীসহ সারা দেশে বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হবে। মার্কিন দূতাবাস সতর্ক করে বলেছে, সাম্প্রতিক সময়ে বড় পর্দায় খেলা দেখার এমন আয়োজনে অতিরিক্ত ভিড়ের কারণে হতাহতের ঘটনা ঘটেছে। পাশাপাশি সম্ভাব্য বিক্ষোভ বা প্রতিবাদ কর্মসূচির বিষয়েও দূতাবাস সতর্কবার্তা দিয়েছে। অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন এবং পারিপার্শ্বিক পরিস্থিতির বিষয়ে সচেতন থাকতে দূতাবাসের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে।

এর আগে রাউন্ড ৩২-এর লড়াইয়ের ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছিল স্বাগতিক মেক্সিকো। এ ম্যাচের পর জয় উদযাপন করতে গিয়ে মেক্সিকো সিটিতে পদদলিত হয়ে তিনজন নিহত হন। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..