✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

নরওয়ের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০৫, | ১৫:১৫:২৭ |

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে নরওয়ের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় সোমবার রাত ২টায় নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই দলের গুরুত্বপূর্ণ এই লড়াই। ম্যাচটিকে সামনে রেখে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি।

গ্রুপ পর্বে তিন জয় ও এক ড্র নিয়ে নকআউটে জায়গা করে নেয় ব্রাজিল। এরপর শেষ ৩২ -এ জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছায় সেলেসাওরা। টুর্নামেন্টজুড়ে আক্রমণভাগে দারুণ ছন্দে রয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। চার গোল করা এই ফরোয়ার্ডের সঙ্গে তিন গোল করে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মাতেউস কুনিয়া।

ব্রাজিলের রক্ষণভাগেও রয়েছে অভিজ্ঞতার ছাপ। গোলবারে অ্যালিসন, রক্ষণে মার্কিনিয়োস ও গ্যাব্রিয়েল মাগালিয়ায়েস এবং মাঝমাঠে কাসেমিরো, ব্রুনো গিমারায়েস ও লুকাস পাকেতার ওপর আস্থা রাখার সম্ভাবনাই বেশি। আক্রমণে ভিনিসিয়ুস, কুনিয়া ও রাফিনিয়াকে নিয়েই শুরু করতে পারেন আনচেলত্তি। অভিজ্ঞ নেইমারও দলে থাকলেও তাকে বদলি হিসেবে মাঠে নামানো হতে পারে।

অন্যদিকে, ইতিহাস গড়ে শেষ ষোলোতে ওঠা নরওয়ের সবচেয়ে বড় ভরসা আর্লিং হলান্ড। চার ম্যাচে পাঁচ গোল করে টুর্নামেন্টের অন্যতম সেরা গোলদাতার তালিকায় রয়েছেন তিনি। মাঝমাঠে অধিনায়ক মার্টিন ওদেগার্ড এবং সান্দের বের্গে দলের খেলার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

দুই দলের মুখোমুখি পরিসংখ্যানে অবশ্য এগিয়ে নরওয়ে। চার দেখায় তারা জিতেছে দুটি ম্যাচ, বাকি দুটি হয়েছে ড্র। তবে অভিজ্ঞতার বিচারে এই ম্যাচে ফেবারিট হিসেবেই মাঠে নামবে ব্রাজিল।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ : অ্যালিসন, দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালিয়ায়েস, অ্যালেক্স সান্দ্রো. কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা, রাফিনিয়া, মাতেউস কুনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..